Ezra 5:10 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমরা আপনাকে জানবার জন্য তাদের প্রধান লোকদের নাম লিখে নেবার জন্য তাদের নামও জিজ্ঞাসা করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা তাদের নামও জিজ্ঞাসা করলাম, যেন আমরা মহারাজকে তাদের নামগুলি লিখে জানাতে পারি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমরা আপনার জ্ঞাপনার্থে তাহাদের প্রধান লোকদিগকে নাম লিখিয়া লইবার জন্য তাহাদের নামও জিজ্ঞাসা করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমরা আপনার জ্ঞাপনার্থে তাহাদের প্রধান লোকদের নাম লিখিয়া লইবার জন্য তাহাদের নামও জিজ্ঞাসা করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা তাদের নামও জিজ্ঞাসা করেছি যেন তাদের নেতাদের নাম আপনাকে জানাবার জন্য লিখে রাখতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা তাদের নামও জিজ্ঞাসা করেছি যেন তাদের নেতাদের নাম আপনাকে জানাবার জন্য লিখে রাখতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা তাদের নামও জিজ্ঞাসা করলাম যাতে এই কর্মকাণ্ডের নেতৃবৃন্দের নাম আপনাকে জানাতে পারি।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমরা আপনাকে জানানোর জন্য তাদের প্রধানদের নাম লিখে নেবার জন্য তাদের নামও জিজ্ঞাসা করলাম৷