Ezra 5:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা আমাদেরকে এই জবাব দিল, যিনি বেহেশতের ও দুনিয়ার আল্লাহ্‌, আমরা তাঁরই গোলাম; আর এই যে গৃহ নির্মাণ করছি, তা বহু বছর আগে নির্মাণ করা হয়েছিল, ইসরাইলের এক জন মহান বাদশাহ্‌ তা নির্মাণ ও সমাপ্ত করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আমাদের এই উত্তর দিল: “আমরা, স্বর্গ ও পৃথিবীর ঈশ্বরের দাস। আমরা মন্দিরটি পুনর্নির্মাণ করছি মাত্র, কারণ এক সময় ইস্রায়েলের একজন মহান রাজা এটিকে নির্মাণ করে তাঁর সমস্ত কাজ সুসম্পন্ন করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আমাদিগকে এই উত্তর দিল, যিনি স্বর্গের ও পৃথিবীর ঈশ্বর, আমরা তাঁহারই দাস; আর এই যে গৃহ নির্ম্মাণ করিতেছি, ইহা বহু বৎসর পূর্ব্বে নির্ম্মিত হইয়াছিল, ইস্রায়েলের এক জন মহান্‌ রাজা তাহা নির্ম্মাণ ও সমাপ্ত করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আমাদিগকে এই উত্তর দিল, যিনি স্বর্গের ও পৃথিবীর ঈশ্বর, আমরা তাঁহারই দাস; আর এই যে গৃহ নির্মাণ করিতেছি, ইহা বহু বৎসর পূর্বে নির্মিত হইয়াছিল, ইস্রায়েলের একজন মহান রাজা তাহা নির্মাণ ও সমাপ্ত করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তারা আমাদের বলল, “আমরা স্বর্গ ও পৃথিবীর ঈশ্বরের দাস। আমরা সেই উপাসনা-ঘরটি আবার তৈরী করছি যেটি ইস্রায়েলের একজন মহান রাজা অনেক দিন আগে তৈরী করে শেষ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তারা আমাদের বলল, “আমরা আসমান ও জমীনের আল্লাহ্‌র গোলাম। আমরা সেই এবাদত-খানাটি আবার তৈরী করছি যেটি ইসরাইলের একজন মহান বাদশাহ্‌ অনেক দিন আগে তৈরী করে শেষ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আমাদের এই উত্তর দিল—যিনি স্বর্গমর্ত্যের ঈশ্বর, তাঁরই সেবক আমরা। এই যে মন্দির আমরা নির্মাণ করছি সেটি বহু বছর পূর্বে ইসরায়েলের এক মহান রাজা নির্মাণ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
উত্তরে তারা বলল: “আমরা স্বর্গ ও মর্ত্যের ঈশ্বরের দাস| আমরা মন্দিরটি পুনর্নির্মাণ করছি যেটি বহু বছর আগে ইস্রায়েলের এক মহান রাজা বানিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমাদেরকে এই উত্তর দিল, ‘যিনি স্বর্গের ও পৃথিবীর ঈশ্বর, আমরা তাঁরই দাস; আর এই যে বাড়ি তৈরী করছি, এটা অনেক বছর আগে তৈরী হয়েছিল, ইস্রায়েলের একজন মহান রাজা তা তৈরী ও সমাপ্ত করেছিলেন৷