Ezra 5:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমাদের পূর্বপুরুষেরা বেহেশতের আল্লাহ্‌কে অসন্তুষ্ট করাতে, তিনি তাদেরকে ব্যাবিলনের বাদশাহ্‌ কল্‌দীয় বখতে-নাসারের হাতে তুলে দেন; তিনি এই গৃহ ধ্বংস করেন এবং লোকদেরকে ব্যাবিলনে নিয়ে যান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আমাদের পিতৃপুরুষেরা স্বর্গের ঈশ্বরকে অসন্তুষ্ট করার জন্য তিনি তাদের ব্যাবিলনের রাজা কল্‌দীয় নেবুখাদনেজারের হাতে সমর্পণ করেছিলেন, যিনি এই মন্দিরটি ধ্বংস করে লোকেদের ব্যাবিলনে বন্দি করে নিয়ে যান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমাদের পিতৃপুরুষেরা স্বর্গের ঈশ্বরকে অসন্তুষ্ট করাতে, তিনি তাহাদিগকে বাবিল-রাজ কল্‌দীয় নবূখদ্‌নিৎসরের হস্তে সমর্পণ করেন; তিনি এই গৃহ ধ্বংস করেন, এবং লোকদিগকে বাবিলে লইয়া যান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমাদের পিতৃপুরুষেরা স্বর্গের ঈশ্বরকে অসন্তুষ্ট করাতে, তিনি তাহাদিগকে বাবিল-রাজ কল্‌দীয় নবূখদ্‌নিৎসরের হস্তে সমর্পণ করেন; তিনি এই গৃহ ধ্বংস করেন, এবং লোকদিগকে বাবিলে লইয়া যান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমাদের পূর্বপুরুষেরা স্বর্গের ঈশ্বরকে অসন্তুষ্ট করেছিলেন বলে তিনি বাবিলের রাজা কল্‌দীয় নবূখদ্‌নিৎসরের হাতে তাঁদের তুলে দিয়েছিলেন। নবূখদ্‌নিৎসর এই উপাসনা-ঘরটি ধ্বংস করেছিলেন এবং লোকদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমাদের পূর্বপুরুষেরা বেহেশতের আল্লাহ্‌কে রাগিয়েছিলেন বলে তিনি ব্যাবিলনের বাদশাহ্‌ ক্যালডীয় বখতে-নাসারের হাতে তাঁদের তুলে দিয়েছিলেন। বখতে-নাসার এই এবাদত-খানাটি ধ্বংস করেছিলেন এবং লোকদের বন্দী করে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমাদের পূর্বপুরুষেরা প্রভু পরমেশ্বরকে অসন্তুষ্ট করায় তিনিই তাদের ব্যাবিলনরাজ কলদীয় নেবুকাডনেজারের হাতে সমর্পণ করেন। মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং লোকদের ব্যাবিলনে বন্দী করে নিয়ে যাওয়া হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের পূর্বপুরুষরা ঈশ্বরকে রুষ্ট করেছিল তাই ঈশ্বর নবূখদনিৎ‌সরকে বাবিলের রাজা করে পাঠিয়েছিলেন আমাদের পূর্বপুরুষকে শাসন করবার জন্য| নবূখদনিৎ‌সর এই মন্দিরটি ধ্বংস করে আমাদের পূর্বপুরুষদের বন্দী করে বাবিলে নিয়ে যান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমাদের পূর্বপুরুষেরা স্বর্গের ঈশ্বরকে অসন্তুষ্ট করায় তিনি তাদেরকে বাবিলের রাজা কলদীয় নবূখদনিত্সরের হাতে সমর্পণ করেন; তিনি এই বাড়ি ধ্বংস করেন এবং লোকদেরকে বাবিলে নিয়ে যান৷