Ezra 5:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ব্যাবিলনের বাদশাহ্ কাইরাসের প্রথম বছরে কাইরাস বাদশাহ্ আল্লাহ্র এই গৃহ নির্মাণ করতে হুকুম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এরপর ব্যাবিলনের রাজা কোরস তাঁর রাজত্বের প্রথম বছরে, একটি রাজাজ্ঞা দ্বারা ঈশ্বরের গৃহটি পুনর্নির্মাণের আদেশ দান করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বাবিল-রাজ কোরসের প্রথম বৎসরে কোরস রাজা ঈশ্বরের এই গৃহ নির্ম্মাণ করিতে আজ্ঞা করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বাবিল-রাজ কোরসের প্রথম বৎসরে কোরস রাজা ঈশ্বরের এই গৃহ নির্মাণ করিতে আজ্ঞা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু বাবিলের রাজা কোরসের রাজত্বের প্রথম বছরে তিনি ঈশ্বরের এই ঘরটি আবার তৈরী করবার আদেশ দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ব্যাবিলনের বাদশাহ্ কাইরাসের রাজত্বের প্রথম বছরে তিনি আল্লাহ্র এই ঘরটি আবার তৈরী করবার হুকুম দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে পারস্যরাজ সাইরাসের রাজত্বের প্রথম বছরে সাইরাস মন্দিরটি পুনর্নির্মাণের আদেশ দেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাবিলে কোরসের প্রথম বছরের রাজত্বকালে তিনি এই মন্দির পুনর্নির্মাণের জন্য আদেশ দেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু বাবিলের রাজা কোরসের প্রথম বছরে কোরস রাজা ঈশ্বরের এই বাড়ি তৈরী করতে আদেশ দিলেন৷