Ezra 5:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বখতে-নাসার আল্লাহ্র গৃহের যেসব সোনার ও রূপার পাত্র জেরুশালেমের এবাদতখানা থেকে নিয়ে গিয়ে ব্যাবিলনের মন্দিরে রেখেছিলেন, সেসব পাত্র কাইরাস বাদশাহ্ ব্যাবিলনস্থ এবাদতখানা থেকে বের করে তাঁর নিযুক্ত শেশ্বসর নামক শাসনকর্তার হাতে তুলে দিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সঙ্গে ঈশ্বরের গৃহের যে সমস্ত সোনা ও রুপোর দ্রব্যসামগ্রী রাজা নেবুখাদনেজার জেরুশালেমের মন্দির থেকে নিয়ে গিয়ে ব্যাবিলনের মন্দিরে রেখেছিলেন, সেগুলিও তিনি ফেরৎ পাঠিয়েছেন। সম্রাট কোরস শেশ্বসর নামের একজন ব্যক্তিকেও পাঠালেন যাকে তিনি প্রদেশপাল পদে নিযুক্ত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নবূখদ্নিৎসর ঈশ্বরের গৃহের যে সকল স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র যিরূশালেমস্থ মন্দির হইতে লইয়া গিয়া বাবিলের মন্দিরে রাখিয়াছিলেন, সেই সকল পাত্র কোরস রাজা বাবিলস্থ মন্দির হইতে বাহির করিয়া তাঁহার নিযুক্ত শেশ্বসর নামক শাসনকর্ত্তার হস্তে সমর্পণ করিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নবূখদ্নিৎসর ঈশ্বরের গৃহের যে সকল স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র যিরূশালেমস্থ মন্দির হইতে লইয়া গিয়া বাবিলের মন্দিরে রাখিয়াছিলেন, সেই সকল পাত্র কোরস রাজা বাবিলস্থ মন্দির হইতে বাহির করিয়া তাঁহার নিযুক্ত শেশ্বসর নামক শাসনকর্তার হস্তে সমর্পণ করিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন কি, তিনি বাবিলের মন্দির থেকে ঈশ্বরের ঘরের সেই সব সোনা ও রূপার পাত্রগুলো বের করে দিয়েছিলেন যা নবূখদ্নিৎসর যিরূশালেমের উপাসনা-ঘর থেকে নিয়ে গিয়েছিলেন। রাজা কোরস সেগুলো তাঁর নিযুক্ত শাসনকর্তা শেশ্বসরের হাতে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন কি, তিনি ব্যাবিলনের মন্দির থেকে আল্লাহ্র ঘরের সেই সব সোনা ও রূপার পাত্রগুলো বের করে দিয়েছিলেন যা বখতে-নাসার জেরুজালেমের এবাদত-খানা থেকে নিয়ে গিয়েছিলেন। বাদশাহ্ কাইরাস সেগুলো তাঁর নিযুক্ত শাসনকর্তা শেশ্বসরের হাতে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর নেবুকাডনেজার জেরুশালেমের মন্দিরের সোনা ও রূপোর যে সকল পাত্র নিয়ে গিয়ে ব্যাবিলনের মন্দিরে রেখেছিলেন, রাজা সাইরাস সেই সকল পত্র ব্যাবিলনের মন্দির থেকে বার করে যিহুদীয়া প্রদেশে নিযুক্ত প্রদেশপাল শেশবসরের তত্ত্বাবধানে দেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর রাজা কোরস সমস্ত সোনার ও রূপোর জিনিষ, যেগুলো জেরুশালেমের মন্দির থেকে নবূখদনিৎসর দ্বারা লুণ্ঠিত হয়েছিল এবং তাঁর মূর্ত্তির মন্দিরে রাখা হয়েছিল, সেগুলো শেশ্বসরের হাত দিয়ে ফেরৎ পাঠান|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর নবূখদনিত্সর ঈশ্বরের বাড়ির যে সব সোনার ও রূপার পাত্র যিরূশালেমের মন্দির থেকে নিয়ে গিয়ে বাবিলের মন্দিরে রেখেছিলেন, সেই সব পাত্র কোরস রাজা বাবিলের মন্দির থেকে বের করে তাঁর নিযুক্ত শেশবসর নামে শাসনকর্ত্তার হাতে সমর্পণ করলেন’