Ezra 5:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাঁকে বললেন, তুমি এসব পাত্র জেরুশালেমের বায়তুল মোকাদ্দসে নিয়ে গিয়ে সেখানে রাখ এবং আল্লাহ্‌র গৃহ স্বস্থানে নির্মিত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সম্রাট তাঁকে বললেন, ‘এই দ্রব্যসামগ্রীগুলি নিয়ে যাও এবং জেরুশালেমের মন্দিরে এগুলি রাখো। ঈশ্বরের গৃহটিকেও তাঁর পূর্বেকার স্থানে পুনর্নির্মাণ করো।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাঁহাকে কহিলেন, তুমি এই সকল পাত্র যিরূশালেমস্থ মন্দিরে লইয়া গিয়া তথায় রাখ, এবং ঈশ্বরের গৃহ স্বস্থানে নির্ম্মিত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাঁহাকে কহিলেন, তুমি এই সকল পাত্র যিরূশালেমস্থ মন্দিরে লইয়া গিয়া তথায় রাখ, এবং ঈশ্বরের গৃহ স্বস্থানে নির্মিত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তাঁকে বলেছিলেন যে, তিনি যেন যিরূশালেমে আগের জায়গাতেই ঈশ্বরের ঘরটি আবার তৈরী করেন এবং সেই জিনিসগুলো নিয়ে গিয়ে সেখানে জমা রাখেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ তাঁকে বলেছিলেন যে, তিনি যেন জেরুজালেমে আগের জায়গাতেই আল্লাহ্‌র ঘরটি আবার তৈরী করেন এবং সেই জিনিসগুলো নিয়ে গিয়ে সেখানে জমা রাখেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁকে বলেন, এই সমস্ত পাত্র তুমি জেরুশালেম মন্দিরে ফিরিয়ে দাও এবং পূর্বের স্থানেই মন্দির পুনর্নির্মাণ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা কোরস, শেশ্বসরকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করলেন এবং তাঁকে বললেন, “এই সব সোনা এবং রূপোর জিনিষ নিয়ে যাও এবং জেরুশালেমের মন্দিরে পুনরায় রেখে দাও এবং মন্দিরটি পূর্বে যেখানে ছিল ঠিক সেখানেই মন্দির পুনর্নির্মাণ কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তাঁকে বললেন, ‘তুমি এই সব পাত্র যিরূশালেমের মন্দিরে নিয়ে গিয়ে সেখানে রাখো এবং ঈশ্বরের বাড়ি নিজের জায়গায় তৈরী হোক৷’