Ezra 5:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় সেই শেশ্বসর এসে জেরুশালেমেস্থ আল্লাহ্র গৃহের ভিত্তিমূল স্থাপন করলেন; সেই সময় থেকে এখন পর্যন্ত এর গাঁথুনি হচ্ছে, তবুও এর নির্মাণ শেষ হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেইমতো শেশ্বসর এলেন জেরুশালেমে ঈশ্বরের গৃহের ভিত্তি স্থাপন করলেন। সেদিন থেকে আজ পর্যন্ত এর পুনর্নির্মাণের কাজ চলছে এবং এখনও তা শেষ করা যায়নি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে সেই শেশ্বসর আসিয়া যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহের ভিত্তিমূল স্থাপন করিলেন; তদবধি এখন পর্য্যন্ত ইহার গাঁথনি হইতেছে, তথাপি সাঙ্গ হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে সেই শেশ্বসর আসিয়া যিরূশালেমেস্থ ঈশ্বরের গৃহের ভিত্তিমূল স্থাপন করিলেন; তদবধি এখন পর্যন্ত ইহার গাঁথনি হইতেছে, তথাপি সাঙ্গ হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই শেশ্বসর এসে যিরূশালেমে ঈশ্বরের ঘরের ভিত্তি স্থাপন করেছেন। সেই দিন থেকে আজ পর্যন্ত সেটি তৈরীর কাজ চলছে, এখনও শেষ হয় নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই শেশ্বসর এসে জেরুজালেমে আল্লাহ্র ঘরের ভিত্তি স্থাপন করেছেন। সেই দিন থেকে আজ পর্যন্ত সেটি তৈরীর কাজ চলছে, এখনও শেষ হয় নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং শেশবসর এসে মন্দিরের ভিত্তি স্থাপন করেন। তারপর থেকে নির্মাণের কাজ এখনও চলছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শেশ্বসর তখন জেরুশালেমে এসে এই নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন; সেদিন থেকে আমরা এই ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণের কাজ করে আসছি, কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সেই শেশবসর এসে যিরূশালেমে ঈশ্বরের বাড়ির ভীত স্থাপন করলেন; তখন থেকে এখন পর্যন্ত এর গাঁথনি হচ্ছে, কিন্তু শেষ হয়নি৷