Ezra 5:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন যদি বাদশাহ্ ভাল মনে করেন, তবে কাইরাস বাদশাহ্ জেরুশালেমের আল্লাহ্র গৃহ নির্মাণ করার হুকুম দিয়েছিলেন কি না, তা বাদশাহ্র ঐ ব্যাবিলনে অবস্থিত ধনাগারে অনুসন্ধান করা হোক; পরে বাদশাহ্ এই বিষয়ে আমাদের কাছে তার ইচ্ছা বলে পাঠাবেন।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা সেইজন্য মহারাজকে অনুরোধ করি যেন তিনি ব্যাবিলনে রাজকীয় নথিপত্র অনুসন্ধান করে দেখেন যে সম্রাট কোরস জেরুশালেমে ঈশ্বরের গৃহ নির্মাণের জন্য সত্যি কোনও রাজাজ্ঞা দান করেছিলেন কি না। তারপর মহারাজ এ বিষয়ে তাঁর সিদ্ধান্ত আমাদের জানিয়ে দিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন যদি মহারাজের বিহিত বোধ হয়, তবে কোরস রাজা যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহ নির্ম্মাণ করিবার আজ্ঞা দিয়াছিলেন কি না, তাহা মহারাজের ঐ বাবিলস্থ ধনাগারে অনুসন্ধান করা হউক; পরে মহারাজ এ বিষয়ে আমাদের নিকটে আপন ইচ্ছা বলিয়া পাঠাইবেন।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন যদি মহারাজের বিহিত বোধ হয়, তবে কোরস রাজা যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহ নির্মাণ করিবার আজ্ঞা দিয়াছিলেন কি না, তাহা মহারাজের ঐ বাবিলস্থ ধনাগারে অনুসন্ধান করা হউক; পরে মহারাজ এই বিষয়ে আমাদের নিকটে আপন ইচ্ছা বলিয়া পাঠাইবেন।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন মহারাজ যদি চান তবে বাবিলের রাজ-সরকারের নথিপত্র রাখবার জায়গায় খোঁজ করে দেখতে পারেন যে, যিরূশালেমে ঈশ্বরের এই ঘরটি তৈরী করবার আদেশ রাজা কোরস সত্যিই দিয়েছিলেন কি না। তারপর এই ব্যাপারে মহারাজ যা ঠিক করবেন তা যেন আমাদের জানিয়ে দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন মহারাজ যদি চান তবে ব্যাবিলনের রাজ-সরকারের নথিপত্র রাখবার জায়গায় খোঁজ করে দেখতে পারেন যে, জেরুজালেমে আল্লাহ্র এই ঘরটি তৈরী করবার হুকুম বাদশাহ্ কাইরাস সত্যিই দিয়েছিলেন কি না। তারপর এই ব্যাপারে মহারাজ যা ঠিক করবেন তা যেন আমাদের জানিয়ে দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে এখন মহামান্য সম্রাটের যদি বিহিত বোধ হয় তবে রাজার সংরক্ষণশালায় রক্ষিত নথিপত্র অনুসন্ধান করে দেখা হোক যে সম্রাট সাইরাস জেরুশালেমের মন্দির পুনর্নির্মাণের আজ্ঞা দিয়েছিলেন কিনা। তারপর আমাদের জানান এ বিষয়ে আপনার অভিমত কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন রাজা যদি ইচ্ছা করেন, দয়া করে পুরানো নথিপত্র দেখতে পারেন, এটা প্রমাণ করবার জন্য যে, রাজা কোরস সত্যি সত্যিই জেরুশালেমে ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছিলেন কি না| অতঃপর তিনি যদি এ বিষয়ে তাঁর সিদ্ধান্তের কথা আমাদের একটি চিঠিতে জানান তাহলে আমরা বিশেষ বাধিত হব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব এখন যদি মহারাজের ভালো মনে হয়, তবে কোরস রাজা যিরূশালেমে ঈশ্বরের বাড়ি তৈরী করার আদেশ দিয়েছিলেন কিনা, তা মহারাজের ঐ বাবিলের রাজস্য নথিপত্র খোঁজ করা হোক; পরে মহারাজ এ বিষয়ে আমাদের কাছে আপনার ইচ্ছা বলে পাঠাবেন৷”