Ezra 5:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় জেরুশালেমে আল্লাহ্র গৃহ নির্মাণ করতে আরম্ভ করলেন, আর আল্লাহ্র নবীরা তাঁদের সঙ্গে থেকে তাঁদেরকে সাহায্য করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় জেরুশালেমে ঈশ্বরের গৃহ নির্মাণ কাজে পুনরায় ব্যাপৃত হলেন। ঈশ্বরের ভাববাদীরাও তাদের সঙ্গে যোগদান করে সেই কাজে তাদের সাহায্য দান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় উঠিয়া যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহ নির্ম্মাণ করিতে আরম্ভ করিলেন, আর ঈশ্বরের ভাববাদীরা তাঁহাদের সঙ্গে থাকিয়া তাঁহাদিগকে সাহায্য করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় উঠিয়া যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহ নির্মাণ করিতে আরম্ভ করিলেন, আর ঈশ্বরের ভাববাদীরা তাঁহাদের সঙ্গে থাকিয়া তাঁহাদিগকে সাহায্য করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল এবং যোষাদকের ছেলে যেশূয় যিরূশালেমে ঈশ্বরের ঘরটি আবার তৈরী করবার কাজে হাত দিলেন। ঈশ্বরের নবীরাও তাঁদের সংগে থেকে তাঁদের সাহায্য করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল এবং যোষাদকের ছেলে ইউসা জেরুজালেমে আল্লাহ্র ঘরটি আবার তৈরী করবার কাজে হাত দিলেন। আল্লাহ্র নবীরাও তাঁদের সংগে থেকে তাঁদের সাহায্য করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় এই প্রত্যাদেশ শুনে জেরুশালেমে মন্দির পুনর্নির্মাণের কাজ আবার শুরু করলেন এবং প্রবক্তা দুজনও তাঁদের সাহয্য করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন শল্টীয়েলের সন্তান সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় আবার জেরুশালেমে মন্দির নির্মাণের কাজ শুরু করলেন| ঈশ্বরের সমস্ত ভাববাদীরা তাঁদের সঙ্গে ছিলেন এবং তাঁরা এই কাজ সমর্থন করছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শল্টীয়েলের ছেলে সরুব্বাবিল ও যোষাদকের ছেলে যেশূয় উঠে যিরূশালেমে ঈশ্বরের বাড়ি তৈরী করতে শুরু করলেন, আর ঈশ্বরের ভাববাদীরা তাঁদের সঙ্গে থেকে তাঁদেরকে সাহায্য করতেন৷