Ezra 5:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নদী-পারস্থ শাসনকর্তা তত্তনয়, শথরবোষণয় এবং নদী-পারস্থ তাঁদের সঙ্গী অফর্সখীয়েরা বাদশাহ্ দারিয়ুসের কাছে যে পত্র পাঠালেন, তার অনুলিপি এই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইউফ্রেটিস নদীর অববাহিকার সমগ্র অঞ্চলের প্রদেশপাল তত্তনয়, শথর-বোষণয় এবং সহযোগীবৃন্দ ও উক্ত অঞ্চলের রাজকর্মচারীগণ সম্রাট দারিয়াবসের কাছে এই পত্রটি পাঠালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নদী-পারস্থ দেশাধ্যক্ষ তত্তনয়, শথরবোষণয় এবং নদী-পারস্থ তাঁহাদের সঙ্গী অফর্সখীয়েরা দারিয়াবস রাজার নিকটে যে পত্র পাঠাইলেন, তাহার অনুলিপি এই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নদী-পারস্থ দেশাধ্যক্ষ তত্তনয়, শথর-বোষণয় এবং নদী-পারস্থ তাঁহাদের সঙ্গী অফর্সখীয়েরা দারিয়াবস রাজার নিকটে যে পত্র পাঠাইলেন, তাহার অনুলিপি এই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের এলাকাগুলোর শাসনকর্তা তত্তনয়, শথরবোষণয় এবং সেখানকার উঁচু পদের কর্মচারীরা রাজা দারিয়াবসের কাছে যে চিঠি পাঠিয়েছিলেন তা এই: মহারাজ দারিয়াবস, আপনার মংগল হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফোরাত নদীর পশ্চিম পারের এলাকাগুলোর শাসনকর্তা তত্তনয়, শথরবোষণয় এবং সেখানকার উঁচু পদের কর্মচারীরা বাদশাহ্ দারিয়ুসের কাছে যে চিঠি পাঠিয়েছিলেন তা এই: মহারাজ দারিয়ুস, আপনার শান্তি হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে পত্রটি তাঁরা পাঠিয়েছিলেন, সেটি নিম্নরূপ:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরাৎ নদীর পশ্চিমাঞ্চলের শাসক তত্তনয়, শথর বোষণয় ও তাঁদের সঙ্গে প্রধান ব্যক্তিরা
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নদীর পারের দেশের শাসনকর্ত্তা তত্তনয়, শথরবোষণয় এবং তাঁদের সঙ্গী অফর্সখীয়েরা দারিয়াবস রাজার কাছে যে চিঠি পাঠালেন, তার অনুলিপি এই৷