Ezra 5:7 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা যে পত্র পাঠালেন তাতে এসব কথা লেখা ছিল, “মহারাজ দারিয়ুসের সকলই মঙ্গল হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পত্রটির প্রতিবেদন ছিল এই: সম্রাট দারিয়াবস সমীপে: আন্তরিক শুভেচ্ছা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা এই কথা সম্বলিত এক পত্র পাঠাইলেন, “মহারাজ দারিয়াবসের সকলই মঙ্গল হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা এই কথা সম্বলিত এক পত্র পাঠাইলেন, “মহারাজ দারিয়াবসের সকলই মঙ্গল হউক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহামান্য সম্রাট দারায়ুসের সমীপে, সম্রাটের রাজত্ব শান্তিপূর্ণ হোক!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দারিয়াবসকে একটি চিঠি পাঠালেন| হে রাজা,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা এই সব কথা বলে একটি চিঠি পাঠালেন, “মহারাজ দারিয়াবসের সব কিছু ভাল হোক৷