Ezra 5:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌র কাছে আমাদের নিবেদন, আমরা এহুদা প্রদেশে মহান আল্লাহ্‌র গৃহে গিয়েছিলাম, তা প্রকাণ্ড প্রস্তর দ্বারা নির্মিত এবং তার দেয়ালে কাঠ বসানো হচ্ছে; আর এই কাজ সযত্নে চলছে ও তাদের হাতে তা সুসম্পন্ন হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহামান্য সম্রাটের জ্ঞাতার্থে জানাই যে আমরা যিহূদা প্রদেশে মহান ঈশ্বরের মন্দিরে গিয়েছিলাম। আমরা দেখলাম, লোকেরা খুব বড়ো বড়ো পাথর দিয়ে সেটিকে তৈরি করছে এবং দেওয়ালে কাঠ দেওয়া হচ্ছে। কঠোর পরিশ্রমের সঙ্গে কাজটি করা হচ্ছে এবং তাদের নেতৃত্বে কাজটি খুব দ্রুত এগিয়ে চলেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মহারাজের নিকটে আমাদের নিবেদন, আমরা যিহূদা প্রদেশে মহান্‌ ঈশ্বরের গৃহে গিয়াছিলাম, তাহা প্রকাণ্ড প্রস্তর দ্বারা নির্ম্মিত এবং তাঁহার ভিত্তিতে কাষ্ঠ বসান হইতেছে; আর এই কার্য্য সযত্নে চলিতেছে, ও তাহাদের হস্তে তাহা সুসিদ্ধ হইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মহারাজের নিকটে আমাদের নিবেদন, আমরা যিহূদা প্রদেশে মহান ঈশ্বরের গৃহে গিয়াছিলাম, তাহা প্রকাণ্ড প্রস্তর দ্বারা নির্মিত এবং তাহার দেওয়ালে কাষ্ঠ বসান হইতেছে; আর এই কার্য সযত্নে চলিতেছে, ও তাহাদের হস্তে তাহা সুসিদ্ধ হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহারাজ যেন জানতে পারেন যে, আমরা যিহূদা প্রদেশে মহান ঈশ্বরের ঘরে গিয়েছিলাম। লোকেরা বড় বড় পাথর দিয়ে ঘরটি তৈরী করছে এবং দেয়ালের উপরে বীম বসাচ্ছে। খুব যত্নের সংগে কাজটা করা হচ্ছে এবং তা সফলতার সংগে এগিয়ে যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহারাজ যেন জানতে পারেন যে, আমরা এহুদা প্রদেশে আল্লাহ্‌তা’লার ঘরে গিয়েছিলাম। লোকেরা বড় বড় পাথর দিয়ে ঘরটি তৈরী করছে এবং দেয়ালের উপরে বীম বসাচ্ছে। খুব যত্নের সংগে কাজটা করা হচ্ছে এবং তা সফলতার সংগে এগিয়ে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্রাটের কাছে আমাদের নিবেদন এই যে মহামান্য সম্রাট নিশ্চয় অবগত আছেন যে আমরা যিহুদীয়া প্রদেশ পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে দেখলাম, মহান ঈশ্বরের মন্দির বড় বড় পাথর দিয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে এবং তার সঙ্গে দেওয়ালে কাঠ ব্যবহার করা হচ্ছে। খুব যত্ন সহকারেই কাজ হচ্ছে এবং সুসংহতভাবে কাজের অগ্রগতি হচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা যিহূদা অঞ্চলে গিয়েছিলাম এবং মহান ঈশ্বরের মন্দির নির্মাণস্থল পরিদর্শন করেছি এবং দেখলাম যে, ইহুদীরা বড় বড় পাথর ও কাঠের গুঁড়ি দিয়ে মন্দিরটি বানিয়ে চলেছে| আমাদের বিশ্বাস এই গতিতে কাজ হলে মন্দির নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মহারাজের কাছে আমাদের এই অনুরোধ, আমরা যিহূদা প্রদেশে মহান ঈশ্বরের বাড়িতে গিয়েছিলাম, তা অনেক বড় পাথর দিয়ে তৈরী এবং তার দেওয়ালে কারুকার্য কাঠ বসানো হচ্ছে; আর এই কাজ যত্ন সহকারে চলছে ও তারা ভালো ভাবে তা করছে৷