Ezra 5:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা সেই প্রাচীনদেরকে জিজ্ঞাসা করলাম, তাদেরকে এই কথা বললাম, এই গৃহ নির্মাণ ও প্রাচীর স্থাপন করতে তোমাদেরকে কে হুকুম দিয়েছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা তাদের প্রাচীনদের জিজ্ঞাসাবাদ করলাম, তাদের বললাম, “কে তোমাদের মন্দির পুনর্নির্মাণের এবং তাঁর পরিকাঠামো সংস্কার কাজের অনুমতি দিয়েছে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা সেই প্রাচীনদিগকে জিজ্ঞাসা করিলাম, তাহাদিগকে এই কথা বলিলাম, এই গৃহ নির্ম্মাণ ও প্রাচীর স্থাপন করিতে তোমাদিগকে কে আজ্ঞা দিয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা সেই প্রাচীনদিগকে জিজ্ঞাসা করিলাম, তাহাদিগকে এই কথা বলিলাম, এই গৃহ নির্মাণ ও প্রাচীর স্থাপন করিতে তোমাদিগকে কে আজ্ঞা দিয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৃদ্ধ নেতাদের আমরা জিজ্ঞাসা করলাম, “উপাসনা-ঘরটি আবার তৈরী করবার জন্য কে তোমাদের আদেশ দিয়েছে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বৃদ্ধ নেতাদের আমরা জিজ্ঞাসা করলাম, “এবাদত-খানাটি আবার তৈরী করবার জন্য কে তোমাদের হুকুম দিয়েছে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা নির্মাণকারীদের নেতৃবৃন্দকে জিজ্ঞাসা করলাম, মন্দির পুনর্নির্মাণের আদেশ তাদের কে দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা তাদের দলপতিদের কাছে, আপনাকে পাঠানোর জন্য ব্যক্তিদের নামের তালিকা চেয়েছিলাম এবং প্রশ্ন করেছিলাম| আমরা এটাও জানতে চেয়েছিলাম যে কার অনুমতিতে তারা মন্দিরটি পুনর্নির্মাণ করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা সেই প্রাচীনদের জিজ্ঞাসা করলাম, তাদেরকে এই কথা বললাম, ‘এই বাড়ি তৈরী ও দেওয়াল গাঁথতে তোমাদেরকে কে আদেশ দিয়েছে?’