Ezra 6:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ দারিয়ুস্‌ হুকুম করলে ব্যাবিলনে অবস্থিত ধনাগারের পুস্তকালয়ে অনুসন্ধান করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর সম্রাট দারিয়াবস একটি আদেশ জারি করলেন এবং লোকেরা ব্যাবিলনে কোষাগার সংরক্ষিত নথিপত্র অনুসন্ধান করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দারিয়াবস রাজা আজ্ঞা করিলে বাবিলস্থ ধনাগারের পুস্তকালয়ে অনুসন্ধান করা গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দারিয়াবস রাজা আজ্ঞা করিলে বাবিলস্থ ধনাগারের পুস্তকালয়ে অনুসন্ধান করা গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা দারিয়াবস আদেশ দিলে পর লোকেরা বাবিলের রাজ-সরকারের নথিপত্র রাখবার জায়গায় গিয়ে সেগুলো খুঁজে দেখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ দারিয়ুস হুকুম দিলে পর লোকেরা ব্যাবিলনের রাজ-সরকারের নথিপত্র রাখবার জায়গায় গিয়ে সেগুলো খুঁজে দেখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্রাট দারায়ুস ব্যাবিলনে সংরক্ষিত রাজপরিবারের নথিপত্র অনুসন্ধানের নির্দেশ জারী করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা দারিয়াবস তাদের কথার সত্যতা যাচাইয়ের জন্য প্রাচীন রাজাদের নথিপত্র খুঁজে দেখার নির্দেশ দিলেন| এই সমস্ত নথিপত্র বাবিলে কোষাগারে রক্ষিত হত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দারিয়াবস রাজা আদেশ করলে বাবিলের নথিপত্র রাখার জায়গায় খোঁজ করে দেখল৷