Ezra 6:10 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তারা বেহেশতের আল্লাহ্র উদ্দেশে খোশবুযুক্ত উপহার কোরবানী করে এবং বাদশাহ্ ও তাঁর পুত্রদের জীবন প্রার্থনা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যেন স্বর্গের ঈশ্বরের উদ্দেশে সন্তোষজনক বলি উৎসর্গ করেন এবং রাজা ও ছেলেদের সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তাহারা স্বর্গের ঈশ্বরের উদ্দেশে সৌরভার্থক উপহার উৎসর্গ করে, এবং রাজার ও তাঁহার পুত্রদের জীবন প্রার্থনা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তাহারা স্বর্গের ঈশ্বরের উদ্দেশে সৌরভার্থক উপহার উৎসর্গ করে, এবং রাজার ও তাঁহার পুত্রদের জীবন প্রার্থনা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাতে তারা স্বর্গের ঈশ্বরের উদ্দেশে গ্রহণযোগ্য উৎসর্গের অনুষ্ঠান করতে পারে এবং রাজা ও রাজপুত্রদের মংগলের জন্য প্রার্থনা করতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাতে তারা বেহেশতের আল্লাহ্র উদ্দেশে কবুলযোগ্য কোরবানী দিতে পারে এবং বাদশাহ্ ও রাজপুত্রদের উন্নতির জন্য মুনাজাত করতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ সমস্ত তাঁদের দিতে হবে যেন তাঁরা মহান ঈশ্বরের কাছে বলি ও সুরভি নৈবেদ্য উৎসর্গ করতে পারেন এবং রাজা ও তাঁর পুত্রদের কল্যাণ কামনা করেন।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন তারা স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে সুন্দর উপহার উত্সর্গ করে এবং রাজার ও তাঁর ছেলেদের জীবনের জন্য প্রার্থনা করে৷