Ezra 6:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরও আমি হুকুম করলাম, যে কেউ এই কথার অন্যথা করবে, তার গৃহ থেকে একটি কড়িকাঠ বের করে সেই কাঠে তুলে তাকে শূলে দিতে হবে এবং সেই অপরাধের জন্য তার গৃহ সারের ঢিবি করা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আরও আদেশ করছি, যদি কেউ আমার আদেশ অমান্য করে, তাহলে তাঁর ঘর থেকে কড়িকাঠ বের করে তার উপরে তাকে টাঙিয়ে দিতে হবে এবং তাঁর অপরাধের জন্য তাঁর গৃহ আবর্জনা স্তূপে পরিণত করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আরও আমি আজ্ঞা করিলাম, যে কেহ এই কথার অন্যথা করিবে, তাহার গৃহ হইতে একটী কড়িকাষ্ঠ বাহির করিয়া সেই কাষ্ঠে তাহাকে তুলিয়া টাঙ্গাইতে হইবে, এবং সেই দোষ প্রযুক্ত তাহার গৃহ সারের ঢিবি করা যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আরও আমি আজ্ঞা করিলাম, যে কেহ এই কথার অন্যথা করিবে, তাহার গৃহ হইতে একটি কড়িকাষ্ঠ বাহির করিয়া সেই কাষ্ঠে তাহাকে তুলিয়া টাঙ্গাইতে হইবে, এবং সেই দোষ প্রযুক্ত তাহার গৃহ সারের ঢিবি করা যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আরও আদেশ দিচ্ছি, যদি কেউ এই আদেশ অমান্য করে তবে তার ঘর থেকে একটা কড়িকাঠ বের করে এনে তা চোখা করে তাকে এফোঁড়-ওফোঁড় করা হবে। তার এই অন্যায়ের জন্য তার ঘরটা একটা আবর্জনার স্তূপ করে ফেলা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আরও হুকুম দিচ্ছি, যদি কেউ এই হুকুম অমান্য করে তবে তার ঘর থেকে একটা কড়িকাঠ বের করে এনে তা চোখা করে তাকে এফোঁড়-ওফোঁড় করা হবে। তার এই অন্যায়ের জন্য তার ঘরটা একটা আবর্জনার স্তূপ করে ফেলা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আরও আদেশ দিচ্ছি, যে কেউ আমার আদেশ অমান্য করবে, তারই ঘর থেকে কড়িকাঠ টেনে বার করে তাকে তার উপরে টাঙ্গিয়ে দেওয়া হবে এবং তার বাড়ি আবর্জনাস্তূপে পরিণত করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এও আদেশ দিচ্ছি, কেউ যদি এই আদেশ বদলে দেয় তবে তার বাড়ীর থেকে একটি কড়ি কাঠ খুলে নেওয়া হবে, এবং সেই ব্যক্তিকে ঐ কড়ি কাঠে ফাঁসি দেওয়া হবে এবং তার বাড়ীটি ধ্বংস করে একটি বারোয়ারী শৌচালয়ে পরিনত করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আরও আদেশ দিলাম, যে কেউ এই কথা অমান্য করবে, তার বাড়ি থেকে একটি কড়িকাঠ বের করে এনে সেই কাঠে তাকে তুলে টাঙ্গাতে হবে এবং সেই দোষের জন্য তার বাড়ি সারের ঢিবি করা হবে৷