Ezra 6:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কোন বাদশাহ্‌ কিংবা লোক এই হুকুমের অন্যথা করে সেই জেরুশালেমের আল্লাহ্‌র গৃহের বিনাশ সাধনে হস্তক্ষেপ করবে, আল্লাহ্‌ যিনি সেই স্থানে তাঁর নাম স্থাপন করেছেন, তিনি তাকে নিপাত করবেন। আমি দারিয়ুস হুকুম করলাম তা সযত্নে সম্পন্ন হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনও রাজা বা কোনও ব্যক্তি যদি আমার এই আদেশনামাকে পরিবর্তন অথবা জেরুশালেমের মন্দির ধ্বংস করতে চায়, তাহলে ঈশ্বর, যিনি নিজ নামকে সেখানে স্থাপন করেছেন, তিনি তাদের উচ্ছিন্ন করুন। আমি দারিয়াবস এই রাজাজ্ঞা দান করছি। এই রাজাজ্ঞা যথাযথভাবে পালিত হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কোন রাজা কিম্বা প্রজা [আজ্ঞার] অন্যথা করিয়া সেই যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহের বিনাশ সাধনে হস্তক্ষেপ করিবে, ঈশ্বর যিনি সেই স্থানে আপন নাম স্থাপন করিয়াছেন, তিনি তাহাকে নিপাত করিবেন। আমি দারিয়াবস আজ্ঞা করিলাম ইহা সযত্নে সম্পন্ন হউক।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কোন রাজা কিম্বা প্রজা [আজ্ঞার] অন্যথা করিয়া সেই যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহের বিনাশ সাধনে হস্তক্ষেপ করিবে, ঈশ্বর যিনি সেই স্থানে আপন নাম স্থাপন করিয়াছেন, তিনি তাহাকে নিপাত করিবেন। আমি দারিয়াবস আজ্ঞা করিলাম ইহা সযত্নে সম্পন্ন হউক।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন রাজা বা কোন জাতি যদি এই আদেশ অমান্য করে যিরূশালেমের সেই উপাসনা-ঘরটি ধ্বংস করতে যায় তবে ঈশ্বর, যিনি সেখানে বাস করেন তিনি যেন তাকে ধ্বংস করেন। আমি দারিয়াবস এই আদেশ দিলাম। এটা যেন যত্নের সংগে পালন করা হয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন বাদশাহ্‌ বা কোন জাতি যদি এই হুকুম অমান্য করে জেরুজালেমের সেই এবাদত-ঘরটি ধ্বংস করতে যায় তবে আল্লাহ্‌, যিনি সেখানে বাস করেন তিনি যেন তাকে ধ্বংস করেন। আমি দারিয়ুস এই হুকুম দিলাম। এটা যেন যত্নের সংগে পালন করা হয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে রাজা বা জাতি আমার এই আদেশের অন্যথা করবে এবং জেরুশালেমের মন্দির ধ্বংস করতে অগ্রসর হবে, স্বয়ং ঈশ্বর যিনি জেরুশালেমকে তাঁর আরাধনার পবিত্র পীঠস্থানরূপে মনোনীত করেছেন, তিনি সেই রাজা বা জাতির মহাসর্বনাশ ঘটাবেন। আমি সম্রাট দারায়ুস এই আদেশ দিলাম। এই আদেশ সকলে অক্ষরে অক্ষরে পালন করুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর তাঁর নাম জেরুশালেমে রেখে দেবেন| কোন রাজা অথবা দেশ অথবা কেউ যদি এই আদেশ বদলাবার চেষ্টা করে অথবা জেরুশালেমে মন্দির ধ্বংস করবার চেষ্টা করে তাহলে যেন ঈশ্বর তাদের পরাজিত ও ধ্বংস করেন| আমি, দারিয়াবস এই আদেশ দিয়েছি| এই আদেশ অতি সত্ত্বর এবং সম্পূর্ণভাবে পালন করা চাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে কোন রাজা কিংবা প্রজা আদেশের অমান্য করে সেই যিরূশালেমে ঈশ্বরের গৃহ বিনাশ করতে হাত লাগাবে, ঈশ্বর যিনি সেই জায়গায় নিজের নাম স্থাপন করেছেন, তিনি তাকে বিনষ্ট করবেন৷ আমি দারিয়াবস আদেশ করলাম এটা যত্নের সঙ্গে সমাপ্ত করা হোক৷”