Ezra 6:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন নদী-পারস্থ শাসনকর্তা তত্তনয়, শথর-বোষণয় ও তাঁদের সঙ্গীরা যত্নপূর্বক বাদশাহ্‌ দারিয়ুসের প্রেরিত হুকুম যত্নের সঙ্গে পালন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সম্রাট দারিয়াবস সেই রাজাজ্ঞা প্রেরণ করেছেন, সেইজন্য ইউফ্রেটিসের অপর পারের প্রদেশপাল তত্তনয়, শথর-বোষণয় ও তাদের সহযোগীবৃন্দ সেই রাজাজ্ঞা নিষ্ঠার সঙ্গে পালন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন নদী-পারস্থ দেশাধ্যক্ষ তত্তনয়, শথর-বোষণয় ও তাঁহাদের সঙ্গিগণ যত্নপূর্ব্বক দারিয়াবস রাজার প্রেরিত আজ্ঞাহেতু তদনুযায়ী কর্ম্ম করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন নদী-পারস্থ দেশাধ্যক্ষ তত্তনয়, শথর-বোষণয় ও তাঁহাদের সঙ্গিগণ যত্নপূর্বক দারিয়াবস রাজার প্রেরিত আজ্ঞাহেতু তদনুযায়ী কর্ম করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা দারিয়াবস সেই আদেশ পাঠিয়েছিলেন বলে ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের এলাকাগুলোর শাসনকর্তা তত্তনয়, শথরবোষণয় এবং সেখানকার উঁচু পদের কর্মচারীরা তা যত্নের সংগে পালন করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ দারিয়ুস সেই হুকুম পাঠিয়েছিলেন বলে ফোরাত নদীর পশ্চিম পারের এলাকাগুলোর শাসনকর্তা তত্তনয়, শথরবোষণয় এবং সেখানকার উঁচু পদের কর্মচারীরা তা যত্নের সংগে পালন করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন রাজ্যপাল তত্তনয়, শথর-বোষণয় এবং তাঁদের সহকর্মীগণ সম্রাটের আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ফরাৎ নদীর পশ্চিমাঞ্চলের রাজ্যপাল তত্তনয়, শথর-বোষণয় ও তাঁর লোকরা রাজা দারিয়াবসের আদেশ তাড়াতাড়ি ও পুরোপুরিভাবে মেনে নিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন নদীর পারের দেশের শাসনকর্ত্তা তত্তনয়, শথর-বোষণয় ও তাদের সঙ্গীরা যত্নের সঙ্গে দারিয়াবস রাজার পাঠানো আদেশ অনুসারে কাজ করলেন৷