Ezra 6:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইহুদীদের প্রাচীন নেতৃবর্গরা গাঁথুনি করে হগয় নবীর ও ইদ্দোর পুত্র জাকারিয়ার ভবিষ্যদ্বাণী সহকারে কৃতকার্য হলেন এবং তাঁরা ইসরাইলের আল্লাহ্‌র হুকুম অনুসারে ও পারস্যের বাদশাহ্‌ কাইরাসের, দারিয়ুস ও আর্টা-জারেক্সের হুকুম অনুসারে গাঁথুনি করে কাজ সমাপ্ত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর ফলে ইহুদিদের প্রাচীনবর্গ নির্মাণ কার্য অব্যাহত রাখলেন এবং ভাববাদী হগয় ও ইদ্দোর বংশোদ্ভূত ভাববাদী সখরিয়ের প্রত্যদেশ দ্বারা সেই কাজ আরও সমৃদ্ধিলাভ করল। তারা ইস্রায়েলের আরাধ্য ঈশ্বরের এবং পারস্য-সম্রাট কোরস, দারিয়াবস ও অর্তক্ষস্তের নির্দেশমতো মন্দির নির্মাণকাজ সম্পন্ন করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদীদের প্রাচীনবর্গ গাঁথনি করিয়া হগয় ভাববাদীর ও ইদ্দোর পুত্র সখরিয়ের ভাববাণী সহকারে কৃতকার্য্য হইলেন, এবং তাঁহারা ইস্রায়েলের ঈশ্বরের আজ্ঞানুসারে ও পারস্য-রাজ কোরসের, দারিয়াবসের ও অর্তক্ষস্তের আদেশানুসারে গাঁথনি করিয়া কার্য্য সমাপ্ত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদীদের প্রাচীনবর্গ গাঁথনি করিয়া হগয় ভাববাদীর ও ইদ্দোর পুত্র সখরিয়ের ভাববাণী সহকারে কৃতকার্য হইলেন, এবং তাঁহারা ইস্রায়েলের ঈশ্বরের আজ্ঞানুসারে ও পারস্য-রাজ কোরসের, দারিয়াবসের ও অর্তক্ষস্তের আদেশানুসারে গাঁথনি করিয়া কার্য সমাপ্ত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবী হগয় ও ইদ্দোর বংশধর সখরিয় ঈশ্বরের বাক্য অনুসারে উৎসাহ দিচ্ছিলেন আর তার সংগে সংগে যিহূদীদের বৃদ্ধ নেতারা গাঁথনির কাজ সফলতার সংগে চালিয়ে যেতে থাকলেন। ইস্রায়েলের ঈশ্বরের নির্দেশ অনুসারে এবং পারস্যের রাজা কোরস, দারিয়াবস ও অর্তক্ষস্তের আদেশে তাঁরা উপাসনা-ঘর তৈরীর কাজ শেষ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবী হগয় ও ইদ্দোর বংশধর নবী জাকারিয়া আল্লাহ্‌র কালাম অনুসারে উৎসাহ দিচ্ছিলেন আর তার সংগে সংগে ইহুদীদের বৃদ্ধ নেতারা গাঁথনির কাজ সফলতার সংগে চালিয়ে যেতে থাকলেন। ইসরাইলের আল্লাহ্‌র নির্দেশ অনুসারে এবং পারস্যের বাদশাহ্‌ কাইরাস, দারিয়ুস ও আর্টা-জারেক্সেসের হুকুমে তাঁরা বায়তুল-মোকাদ্দস তৈরীর কাজ শেষ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবক্তা হগয় ও সখরিয়ের উৎসাহে ইহুদী প্রাচীনবর্গের নেতৃত্বে মন্দির নির্মাণের কাজে সন্তোষজনক অগ্রগতি হল। ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের আদেশ অনুযায়ী এবং পারস্য সম্রাট দারায়ুস ও অর্তক্ষস্তের নির্দেশে তাঁরা মন্দিরের কাজ সমাপ্ত করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদীদের প্রবীণরা ভাববাদী হগয় ও ইদ্দোর পুত্র সখরিয়ের ভবিষ্যৎ বাণীর দ্বারা অনুপ্রাণিত ও উৎসাহিত হয়ে মন্দির নির্মাণের কাজ চালিয়ে গেলেন| ইস্রায়েলের ঈশ্বরের আদেশ অনুসারে এবং পারস্যের বিভিন্ন রাজা কোরস, দারিয়াবস এবং অর্তক্ষস্তের নির্দেশ পালন করে তাঁরা মন্দির নির্মাণের কাজে সাফল্যলাভ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইহুদীদের প্রাচীনেরা গাঁথনি করে হগয় ভাববাদীর ও ইদ্দোর ছেলে সখরিয়ের ভাববাণীর মাধ্যমে সফল হলেন এবং তাঁরা ইস্রায়েলের ঈশ্বরের আদেশ অনুসারে ও পারস্যের রাজা কোরসের, দারিয়াবসের ও অর্তক্ষস্তের আদেশ অনুসারে গাঁথনি করে কাজ শেষ করলেন৷