Ezra 6:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বনি-ইসরাইল, ইমামেরা, লেবীয়েরা ও বন্দীদশা থেকে আগত লোকদের অবশিষ্ট লোকেরা আনন্দে আল্লাহ্র সেই গৃহের প্রতিষ্ঠা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইস্রায়েলের লোকের অর্থাৎ যাজকবর্গ, লেবীয়েরা এবং নির্বাসিতদের অবশিষ্টাংশ, খুবই আনন্দের সঙ্গে ঈশ্বরের গৃহের উৎসর্গীকরণ অনুষ্ঠান পালন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল-সন্তানগণ, যাজকেরা লেবীয়েরা ও বন্দিদশা হইতে আগত লোকদের অবশিষ্ট লোকেরা আনন্দে ঈশ্বরের সেই গৃহের প্রতিষ্ঠা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল-সন্তানগণ, যাজকেরা, লেবীয়েরা ও বন্দিদশা হইতে আগত লোকদের অবশিষ্ট লোকেরা আনন্দে ঈশ্বরের সেই গৃহের প্রতিষ্ঠা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ইস্রায়েলীয়েরা, অর্থাৎ পুরোহিতেরা, লেবীয়েরা আর বন্দীদশা থেকে ফিরে আসা বাকী লোকেরা আনন্দের সংগে ঈশ্বরের ঘর প্রতিষ্ঠা করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বনি-ইসরাইলরা, অর্থাৎ ইমামেরা, লেবীয়রা আর বন্দীদশা থেকে ফিরে আসা বাকী লোকেরা আনন্দের সংগে আল্লাহ্র ঘর উদ্বোধন করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে ইসরায়েল সন্তানগণ, যাজকেরা, লেবীয়েরা ও নির্বাসন থেকে প্রত্যাগত অবশিষ্ট অন্যান্য লোকেরা মহানন্দে ঈশ্বরের মন্দির পুনঃপ্রতিষ্ঠা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের বাসিন্দারা মন্দির উৎসর্গীকরণের উৎসবটি আনন্দ সহকারে পালন করল| বন্দীদশা থেকে মুক্তি পাওয়া সমস্ত যাজকগণ ও লেবীয়রাও উৎসবে যোগদান করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েল সন্তানরা, যাজকেরা, লেবীয়েরা ও বন্দীদশা থেকে ফিরে আসা লোকেদের বাকি লোকেরা আনন্দে ঈশ্বরের সেই বাড়ি প্রতিষ্ঠা করল৷