Ezra 6:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্‌র সেই গৃহের প্রতিষ্ঠার সময়ে এক শত ষাঁড়, দুই শত ভেড়া, চার শত ভেড়ার বাচ্চা এবং সমস্ত ইসরাইলের জন্য গুনাহ্‌-কোরবানী হিসেবে ইসরাইলের বংশ-সংখ্যানুসারে বারোটি ছাগল কোরবানী করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই অনুষ্ঠানের জন্য তারা একশোটি বলদ, 200-টি পুংমেষ, 400-টি মদ্দা মেষশাবক বলিরূপে উৎসর্গ করল এবং সব ইস্রায়েলীর পাপার্থক নৈবেদ্যের উদ্দেশে বারোটি পাঁঠার এক-একটি, ইস্রায়েলের এক-একটি গোষ্ঠীর জন্য উৎসর্গ করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরের সেই গৃহের প্রতিষ্ঠার সময়ে এক শত বৃষ, দুই শত মেষ, চারি শত মেষশাবক, এবং সমস্ত ইস্রায়েলের জন্য পাপার্থক বলিরূপে ইস্রায়েলের বংশ-সংখ্যানুসারে বারোটী ছাগ উৎসর্গ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বরের সেই গৃহের প্রতিষ্ঠার সময়ে একশত বৃষ, দুই শত মেষ, চারি শত মেষশাবক, এবং সমস্ত ইস্রায়েলের জন্য পাপার্থক বলিরূপে ইস্রায়েলের বংশ-সংখ্যানুসারে বারোটি ছাগ উৎসর্গ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের ঘর প্রতিষ্ঠার জন্য তারা একশোটা ষাঁড়, দু’শো ভেড়া ও চারশো ভেড়ার বাচ্চা উৎসর্গ করল। এছাড়া সমস্ত ইস্রায়েলের পাপ-উৎসর্গের জন্য ইস্রায়েলের গোষ্ঠীর সংখ্যা অনুসারে তারা বারোটা ছাগল উৎসর্গ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র ঘর উদ্বোধনের জন্য তারা একশোটা ষাঁড়, দু’শো ভেড়া ও চারশো ভেড়ার বাচ্চা কোরবানী দিল। এছাড়া সমস্ত ইসরাইলের গুনাহের জন্য কোরবানীর জন্য ইসরাইলের গোষ্ঠীর সংখ্যা অনুসারে তারা বারোটা ছাগল কোরবানী দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের মন্দির প্রতিষ্ঠার সময়ে একশো বৃষ, দুইশো মেষ, চারশো মেষশাবক এবং ইসরায়েলের প্রতি বংশের জন্য 12টি ছাগ পাপার্থক বলিরূপে তারা উৎসর্গ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
100টি ষাঁড়, 200 টি মেষ, 400টি পুরুষ মেষশাবক বলি দিয়ে মন্দিরটিকে প্রভুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত করা হল| এছাড়াও ইস্রায়েলের পাপস্খালনের জন্য 12টি ছাগল বলি দেওয়া হল| ইস্রায়েলের 12টি পরিবারের প্রত্যেকটির জন্য 12টি ছাগল উৎসর্গ করা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বরের সেই বাড়ি প্রতিষ্ঠার দিনের একশো ষাঁড়, দুশো ভেড়া, চারশো ভেড়ার বাচ্চা এবং সমস্ত ইস্রায়েলের জন্য পাপার্থক বলি হিসাবে ইস্রায়েলের বংশের সংখ্যা অনুসারে বারোটি ছাগল উত্সর্গ করল৷