Ezra 6:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জেরুশালেমে আল্লাহ্‌র সেবাকর্মের জন্য ইমামদেরকে তাদের বিভাগ অনুসারে ও লেবীয়দেরকে তাদের পালা অনুসারে নিযুক্ত করা হল— যেমন মূসার কিতাবে লেখা আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশির পুস্তকে লিখিত বিধান অনুসারে জেরুশালেমে ঈশ্বরের সেবাকার্যের জন্য যাজকদের, তাদের বিভাগ অনুসারে এবং লেবীয়দের তাদের পালা অনুসারে, ভাগ করে দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিরূশালেমে ঈশ্বরের সেবাকর্ম্মের জন্য যাজকদিগকে তাহাদের বিভাগানুসারে ও লেবীয়দিগকে তাহাদের পালানুসারে নিযুক্ত করা হইল; যেমন মোশির পুস্তকে লিখিত আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিরূশালেমে ঈশ্বরের সেবাকর্মের জন্য যাজকদিগকে তাহাদের বিভাগানুসারে ও লেবীয়দিগকে তাহাদের পালানুসারে নিযুক্ত করা হইল; যেমন মোশির পুস্তকে লিখিত আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির বইয়ে যেমন লেখা ছিল সেই অনুসারে যিরূশালেমে ঈশ্বরের সেবা-কাজের জন্য পুরোহিতদের ও লেবীয়দের বিভিন্ন দলে নিযুক্ত করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার কিতাবে যেমন লেখা ছিল সেই অনুসারে জেরুজালেমে আল্লাহ্‌র এবাদত-কাজের জন্য ইমামদের ও লেবীয়দের বিভিন্ন দলে নিযুক্ত করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির বিধানশাস্ত্রে লিখিত বিধি অনুযায়ী বিভাগ অনুসারে যাজকদের এবং পালা অনুসারে লেবীয়দের জেরুশালেম মন্দিরে ঈশ্বরের সেবার কাজে নিযুক্ত করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তারা জেরুশালেমের মন্দিরে ঈশ্বরের সেবার জন্য তাদের দল অনুযায়ী মোশির পুস্তকে লিপিবদ্ধ নির্দেশ অনুযায়ী যাজকগণ ও লেবীয়দের বেছে নিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিরূশালেমে ঈশ্বরের সেবা কাজের জন্য যাজকদের তাদের বিভাগ অনুসারে ও লেবীয়দেরকে তাদের পালা অনুসারে নিযুক্ত করা হল; যেমন মোশির বইয়ে লেখা আছে৷