Ezra 6:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে প্রথম মাসের চতুর্দশ দিনে বন্দীদশা থেকে আগত লোকেরা ঈদুল ফেসাখ পালন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম মাসের চতুর্দশ দিবসে, নির্বাসন থেকে প্রত্যাগতেরা নিস্তারপর্ব পালন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে প্রথম মাসের চতুর্দ্দশ দিনে বন্দিদশা হইতে আগত লোকেরা নিস্তারপর্ব্ব পালন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে প্রথম মাসের চতুর্দশ দিনে বন্দিদশা হইতে আগত লোকেরা নিস্তারপর্ব পালন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বন্দীদশা থেকে ফিরে আসা লোকেরা প্রথম মাসের চৌদ্দ দিনের দিন উদ্ধার-পর্ব পালন করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বন্দীদশা থেকে ফিরে আসা লোকেরা প্রথম মাসের চৌদ্দ দিনের দিন উদ্ধার-ঈদ পালন করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্বাসন থেকে প্রত্যাগত লোকেরা পরের বছর প্রথম মাসের চতুর্দশ দিনে তারণোৎসব পালন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রথম মাসের চৌদ্দ দিনের মাথায় বন্দীদশা থেকে ফিরে আসা ইহুদীরা নিস্তারপর্ব পালন করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে প্রথম মাসের চৌদ্দ দিনের বন্দীদশা থেকে ফিরে আসা লোকেরা নিস্তারপর্ব্ব পালন করল৷