Ezra 6:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা ইমাম ও লেবীয়েরা নিজদেরকে একসঙ্গে পাক-পবিত্র করেছিল; তারা সকলেই পাক-পবিত্র হয়েছিল এবং বন্দীদশা থেকে আগত সমস্ত লোকের জন্য, তাদের ইমাম ভাই ও নিজেদের জন্য ঈদুল ফেসাখের সমস্ত কোরবানী করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক ও লেবীয়েরা নিজেদের শুচি করলে তারা সকলেই আনুষ্ঠানিকভাবে শুদ্ধ হলেন। লেবীয়েরা সকল নির্বাসিত লোকদের এবং তাদের যাজক ভাইদের ও নিজেদের পক্ষে নিস্তারপর্বীয় মেষ বলি দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যাজকেরা ও লেবীয়েরা আপনাদিগকে একসঙ্গে শুচি করিয়াছিল; তাহারা সকলেই শুচি হইয়াছিল, এবং বন্দিদশা হইতে আগত সমস্ত লোকের নিমিত্ত, তাহাদের যাজক ভ্রাতাদের ও আপনাদের নিমিত্ত নিস্তারপর্ব্বের বলি সকল হনন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যাজকেরা ও লেবীয়েরা আপনাদিগকে একসঙ্গে শুচি করিয়াছিল; তাহারা সকলেই শুচি হইয়াছিল, এবং বন্দিদশা হইতে আগত সমস্ত লোকের নিমিত্ত, তাহাদের যাজক ভ্রাতাদের ও আপনাদের নিমিত্ত নিস্তারপর্বের বলি সকল হনন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত ও লেবীয়েরা নিজেদের শুচি করল, তাতে তারা সবাই শুচি হল। লেবীয়েরা নিজেদের জন্য, বন্দীদশা থেকে ফিরে আসা সমস্ত লোকদের জন্য এবং তাদের পুরোহিত ভাইদের জন্য উদ্ধার-পর্বের ভেড়া জবাই করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম ও লেবীয়রা নিজেদের পাক-সাফ করল, তাতে তারা সবাই পাক-সাফ হল। লেবীয়রা নিজেদের জন্য, বন্দীদশা থেকে ফিরে আসা সমস্ত লোকদের জন্য এবং তাদের ইমাম ভাইদের জন্য উদ্ধার-ঈদের ভেড়া জবাই করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত যাজক এবং লেবীয় নিজেদের শুচিশুদ্ধ করলেন এবং আনুষ্ঠানিকভাবে শুদ্ধ হলেন। নির্বাসন থেকে প্রত্যাগত লোকদের, যাজক ভ্রাতাদের ও তাঁদের নিজেদের জন্য পশুগুলি বলিদান করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক ও লেবীয়রা সকলে পরিচ্ছন্ন হয়ে বিশেষ দিনটির জন্য প্রস্তুত হলেন| লেবীয়রা বন্দীদশা থেকে ফিরে আসা ইহুদীদের সকলের জন্য, তাঁদের নিজেদের জন্য এবং তাঁদের যাজক ভাইদের জন্য নিস্তারপর্বের উৎসর্গীকৃত মেষটিকে বলি দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যাজকেরা ও লেবীয়েরা নিজেদেরকে শুচি করেছিল; তারা সকলেই শুচি হয়েছিল এবং বন্দীদশা থেকে ফিরে আসা সমস্ত লোকের জন্য, তাদের যাজক ভাইয়েদের ও নিজেদের জন্য নিস্তারপর্ব্বের বলিগুলি হত্যা করল৷