Ezra 6:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বন্দীদশা থেকে আগত বনি-ইসরাইল এবং যত লোক ইসরাইলের আল্লাহ্ মাবুদের খোঁজ করার জন্য তাদের পক্ষ হয়ে দেশ-নিবাসী জাতিদের নাপাকীতা থেকে নিজদেরকে পৃথক করেছিল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা যারা নির্বাসন থেকে প্রত্যাবর্তন করেছিল এবং সেসব লোকেরা তাদের বিজাতীয় প্রতিবেশীদের অশুচি ক্রিয়াকলাপ থেকে নিজেদের পৃথক করে ইস্রায়েলের আরাধ্য সদাপ্রভুর অনুসন্ধান করছিল, তারা একসাথে ভোজন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বন্দিদশা হইতে আগত ইস্রায়েল-সন্তানগণ, এবং যত লোক ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণার্থে তাহাদের পক্ষ হইয়া দেশ-নিবাসী জাতিগণের অশুচিতা হইতে আপনাদিগকে পৃথক্ করিয়াছিল, সেই সকলে তাহা ভোজন করিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বন্দিদশা হইতে আগত ইস্রায়েল-সন্তানগণ, এবং যত লোক ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণার্থে তাহাদের পক্ষ হইয়া দেশনিবাসী জাতিগণের অশুচিতা হইতে আপনাদিগকে পৃথক করিয়াছিল, সেই সকলে তাহা ভোজন করিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বন্দীদশা থেকে ফিরে আসা ইস্রায়েলীয়েরা এবং দেশে বাসকারী ইস্রায়েলীয়েরা যারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ইচ্ছামত চলবার জন্য তাদের অযিহূদী প্রতিবেশীদের অশুচি অভ্যাস থেকে নিজেদের আলাদা করেছিল তারা সবাই একসংগে সেই মাংস খেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বন্দীদশা থেকে ফিরে আসা বনি-ইসরাইলরা এবং দেশে বাসকারী বনি-ইসরাইলরা যারা ইসরাইলের মাবুদ আল্লাহ্র ইচ্ছামত চলবার জন্য তাদের অ-ইহুদী প্রতিবেশীদের নাপাক অভ্যাস থেকে নিজেদের আলাদা করেছিল তারা সবাই একসংগে সেই গোশ্ত খেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্বাসন থেকে প্রত্যাগত সকলে এবং দেশে বসবাসকারী ইসরায়েলীরা, যারা অন্যজাতির সমস্ত আচার-আচরণ বর্জন করে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আরাধনা করতে এসেছিল, সকলে সেই বলির মাংস ভোজন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর বন্দীদশা থেকে ইস্রায়েলে ফিরে আসা সকলে মিলে সেই মেষের মাংস গ্রহণ করলেন| ঐ শহরের অন্য লোকরাও ঐ দেশেরই বাসিন্দা অন্য লোকদের অপবিত্রতা থেকে নিজেদের পবিত্র করে ঐ মেষের মাংস গ্রহণ করলেন| তাঁরা সকলে ঈশ্বরের সামনে প্রার্থনা করার জন্য নিজেদের পবিত্র করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বন্দীদশা থেকে ফিরে আসা ইস্রায়েলের সন্তানরা এবং যত লোক ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর খোঁজে তাদের পক্ষ হয়ে দেশের লোকজন জাতির অশুচিতা থেকে নিজেদেরকে আলাদা করেছিল,