Ezra 6:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সকলে তা ভোজন করলো এবং সাত দিন পর্যন্ত আনন্দে খামিহীন রুটির উৎসব পালন করলো, যেহেতু মাবুদ তাদেরকে আনন্দিত করেছিলেন, আর আল্লাহ্‌র, ইসরাইলের আল্লাহ্‌র, গৃহের কার্যে তাদের হাত শক্তিশালী করার জন্য আসেরিয়ার বাদশাহ্‌র অন্তর তাদের পক্ষে ফিরিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাত দিন ধরে তারা মহানন্দে খামিরবিহীন রুটির উৎসব উদ্‌যাপন করল, কারণ সদাপ্রভু আসিরিয়ার রাজার মনোভাব পরিবর্তন করার সুবাদে তাদের হৃদয় আনন্দে ভরিয়ে তুলেছিলেন। ইস্রায়েলের আরাধ্য, ঈশ্বরের গৃহ নির্মাণে সম্রাট তাদের সর্বতোভাবে সাহায্য করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সাত দিন পর্য্যন্ত আনন্দে তাড়ীশূন্য রুটীর উৎসব পালন করিল, যেহেতু সদাপ্রভু তাহাদিগকে আনন্দিত করিয়াছিলেন, আর ঈশ্বরের, ইস্রায়েলের ঈশ্বরের, গৃহের কার্য্যে তাহাদের হস্ত দৃঢ় করিবার জন্য অশূররাজের চিত্ত তাহাদের পক্ষে ফিরাইয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সাত দিন পর্যন্ত আনন্দে তাড়ীশূন্য রুটির উৎসব পালন করিল, যেহেতু সদাপ্রভু তাহাদিগকে আনন্দিত করিয়াছিলেন, আর ঈশ্বরের, ইস্রায়েলের ঈশ্বরের, গৃহের কার্যে তাহাদের হস্ত দৃঢ় করিবার জন্য অশূর-রাজের চিত্ত তাহাদের পক্ষে ফিরাইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সাত দিন পর্যন্ত তারা আনন্দের সংগে খামিহীন রুটির পর্ব পালন করল। তারা আনন্দে পূর্ণ হয়েছিল, কারণ আসিরিয়ার রাজা যাতে ইস্রায়েলের ঈশ্বরের ঘরের কাজে তাদের সাহায্য করেন সেইজন্য সদাপ্রভু তাঁর মন পরিবর্তন করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সাত দিন পর্যন্ত তারা আনন্দের সংগে খামিহীন রুটির ঈদ পালন করল। তারা আনন্দে পূর্ণ হয়েছিল, কারণ আশেরিয়ার বাদশাহ্‌ যাতে ইসরাইলের আল্লাহ্‌র ঘরের কাজে তাদের সাহায্য করেন সেইজন্য মাবুদ তাঁর মন পরিবর্তন করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাতদিন ধরে তারা মহানন্দে খামীরবিহীন রুটির উৎসব পালন করল। প্রভু পরমেশ্বরের কৃপায় আসিরিয়ার সম্রাটের হৃদয় ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল হল। তিনি ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের মন্দির নির্মাণে তাদের সহায়তা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সমস্ত ব্যক্তিরা সাতদিন ধরে মহানন্দে খামিরবিহীন রুটির উৎসব পালন করলেন| ঈশ্বর তাদের সকলকে আনন্দিত করে তুললেন কারণ তিনি অশূররাজের মনোবৃত্তিতে পরিবর্তন এনেছিলেন এবং তার ফলে অশূর-রাজ তাঁদের ইস্রায়েলের ঈশ্বরের মন্দির নির্মাণের কাজে সমর্থন জানিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সবাই সেটা খেলো এবং সাত দিন পর্যন্ত আনন্দে তাড়ীশূন্য রুটির উত্সব পালন করল, যেহেতু সদাপ্রভু তাদেরকে আনন্দিত করেছিলেন, আর ঈশ্বরের, ইস্রায়েলের ঈশ্বরের, বাড়ির কাজে তাদের হাত মজবুত করার জন্য অশূরের রাজার হৃদয় তাদের দিকে ফিরিয়েছিলেন৷