Ezra 6:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
“বাদশাহ্‌ কাইরাসের প্রথম বছরে বাদশাহ্‌ কাইরাস জেরুশালেমের আল্লাহ্‌র গৃহের বিষয়ে এই হুকুম করলেন, সেই গৃহ উৎসর্গ-স্থান বলে নির্মিত হোক; ও তার ভিত্তিমূল দৃঢ়ভাবে স্থাপিত হোক; তার উচ্চতা ষাট হাত ও চওড়ায় ষাট হাত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সম্রাট কোরসের রাজত্বের প্রথম বছরে জেরুশালেমে ঈশ্বরের মন্দির সম্পর্কে তিনি একটি রাজাজ্ঞা দান করেছিলেন: মন্দিরটি বলি উৎসর্গের স্থান হিসেবে পুনরায় নির্মিত হোক এবং এর ভিত্তি পুনরায় স্থাপিত হোক। এর উচ্চতা হবে নব্বই ফুট, প্রস্থ হবে নব্বই ফুট।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“কোরস রাজার প্রথম বৎসরে কোরস রাজা যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহের বিষয়ে এই আজ্ঞা করিলেন, সেই গৃহ যজ্ঞ-স্থান বলিয়া নির্ম্মিত হউক; ও তাহার ভিত্তিমূল দৃঢ়রূপে স্থাপিত হউক; তাহার উচ্চতা ষাট হস্ত ও প্রস্থ ষাট হস্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
“কোরস রাজার প্রথম বৎসরে কোরস রাজা যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহের বিষয়ে এই আজ্ঞা করিলেন, সেই গৃহ যজ্ঞ-স্থান বলিয়া নির্মিত হউক; ও তাহার ভিত্তিমূল দৃঢ়রূপে স্থাপিত হউক; তাহার উচ্চতা ষাট হস্ত ও প্রস্থ ষাট হস্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা কোরসের রাজত্বের প্রথম বছরে যিরূশালেমের ঈশ্বরের ঘর সম্বন্ধে তিনি এই আদেশ দিলেন: “পশু-উৎসর্গের জায়গা হিসাবে উপাসনা-ঘরটি আবার তৈরী করা হোক এবং তার ভিত্তি শক্তভাবে স্থাপন করা হোক। সেটি হবে ষাট হাত উঁচু এবং ষাট হাত চওড়া।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ কাইরাসের রাজত্বের প্রথম বছরে জেরুজালেমের আল্লাহ্‌র ঘর সম্বন্ধে তিনি এই হুকুম দিলেন: “পশু-কোরবানীর জায়গা হিসাবে বায়তুল-মোকাদ্দস আবার তৈরী করা হোক এবং তার ভিত্তি শক্তভাবে স্থাপন করা হোক। সেটি হবে ষাট হাত উঁচু এবং ষাট হাত চওড়া।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্রাট সাইরাসের রাজত্বের প্রথম বছরে তিনি এই আদেশ জারি করলেন যে, হোমবলি ও নৈবেদ্য উৎসর্গ করার জন্য জেরুশালেমের মন্দির পুনর্নির্মাণ করা হোক। মন্দিরের উচ্চতা হবে 60 হাত এবং প্রস্থও হবে 60 হাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোরস তাঁর রাজা হওয়ার প্রথম বছরে জেরুশালেমের মন্দির সম্পর্কে নির্দেশ দিয়েছিলেন| আদেশটি ছিল এইরূপ: ঈশ্বরের জন্য মন্দিরটি আবার বানানো হোক্| এই মন্দিরে ঈশ্বরের জন্য উৎসর্গ নিবেদন করা হবে| এই মন্দিরের ভিত্তি স্থাপন করা হোক্| মন্দিরটি 90 ফুট চওড়া ও উচ্চতায় 90 ফুট হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“কোরস রাজার প্রথম বছরে কোরস রাজা যিরূশালেমে ঈশ্বরের বাড়ির বিষয়ে এই আদেশ করলেন, সেই বাড়ি যজ্ঞ-স্থান বলে তৈরী হোক ও তার ভীত মজবুত ভাবে স্থাপন করা হোক; তা ষাট হাত লম্বা ও ষাট হাত চওড়া হবে৷