Ezra 6:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা তিন তিন সারি প্রকাণ্ড প্রস্তরে ও এক এক সারি নতুন কড়িকাঠে র্নিমিত হোক এবং রাজকোষ থেকে তার ব্যয় দেওয়া হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিন সারি বৃহদাকার পাথরের উপর এক সারি কাঠ বসান হবে। রাজকীয় ধনকোষ থেকে এর নির্মাণ খরচ বহন করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা তিন তিন সারি প্রকাণ্ড প্রস্তরে ও এক এক সারি নূতন কড়িকাষ্ঠে গাঁথান হউক, এবং রাজবাটী হইতে তাহার ব্যয় প্রদত্ত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা তিন তিন সারি প্রকাণ্ড প্রস্তরে ও এক এক সারি নূতন কড়িকাষ্ঠে নির্মিত হউক, এবং রাজবাটী হইতে তাহার ব্যয় প্রদত্ত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে থাকবে তিন সারি বড় বড় পাথরের উপর এক সারি কাঠ। রাজার ধনভাণ্ডার থেকে সমস্ত খরচ দেওয়া হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে থাকবে তিন সারি বড় বড় পাথরের উপর এক সারি কাঠ। বাদশাহ্‌র ধনভাণ্ডার থেকে সমস্ত খরচ দেওয়া হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেওয়ালগুলি বৃহৎ বৃহৎ প্রস্তরখণ্ড দিয়ে তিন সারি গাঁথার পর এক সারি কাঠ বসানো হবে এবং এর যাবতীয় ব্যয়ভার রাজকোষ থেকে দেওয়া হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দিরকে ঘিরে তিন সারি বড় পাথরের দেওয়াল ও একসারি বড় কাঠের গুঁড়ির দেওয়াল থাকবে| মন্দির নির্মাণের ব্যয় বহন হবে রাজার কোষাগার থেকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেটি তিনটি সারি করে বড় পাথরে ও একটি সারি করে নূতন কড়িকাঠে গাঁথা হোক এবং রাজবাড়ি থেকে তার খরচ দেওয়া হোক৷