Ezra 6:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্‌র গৃহের যেসব সোনার ও রূপার পাত্র বখতে-নাসার জেরুশালেমের এবাদতখানা থেকে নিয়ে ব্যাবিলনে রেখেছিলেন, সেই সকলও ফিরিয়ে দেওয়া হোক এবং প্রত্যেক পাত্র জেরুশালেমের বায়তুল মোকাদ্দসে স্ব স্ব স্থানে নীত হোক, তা আল্লাহ্‌র গৃহে রাখতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সঙ্গে সম্রাট নেবুখাদনেজার জেরুশালেম মন্দির থেকে ঈশ্বরের গৃহের যে সমস্ত সোনা ও রুপোর দ্রব্যাদি ব্যাবিলনে এনেছিলেন সেগুলি জেরুশালেম মন্দিরে ফেরৎ পাঠানো হোক এবং ঈশ্বরের গৃহেতেই রাখা হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরের গৃহের যে সকল স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র নবূখদ্‌নিৎসর যিরূশালেমস্থ মন্দির হইতে লইয়া বাবিলে রাখিয়াছিলেন, সে সকলও ফিরিয়া দেওয়া যাউক, এবং প্রত্যেক পাত্র যিরূশালেমস্থ মন্দিরে স্ব স্ব স্থানে নীত হউক, তাহা ঈশ্বরের গৃহে রাখিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বরের গৃহের যে সকল স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র নবূখদ্‌নিৎসর যিরূশালেমস্থ মন্দির হইতে লইয়া বাবিলে রাখিয়াছিলেন, সেই সকলও ফিরাইয়া দেওয়া যাউক, এবং প্রত্যেক পাত্র যিরূশালেমস্থ মন্দিরে স্ব স্ব স্থানে নীত হউক, তাহা ঈশ্বরের গৃহে রাখিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া নবূখদ্‌নিৎসর যিরূশালেমের উপাসনা-ঘর থেকে যে সব সোনা-রূপার পাত্র বাবিলে নিয়ে গিয়েছিলেন সেগুলোও আবার ঈশ্বরের ঘরে ঠিক জায়গায় রাখা হোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া বখতে-নাসার জেরুজালেমের বায়তুল-মোকাদ্দস থেকে যে সব সোনা-রূপার পাত্র ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন সেগুলোও আবার আল্লাহ্‌র ঘরে ঠিক জায়গায় রাখা হোক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর যে সমস্ত সোনা ও রূপোর বাসনপত্র রাজা নেবুকাডনেজার জেরুশালেম মন্দির থেকে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন সেগুলি পুনরায় ঐ মন্দিরের নির্দিষ্ট স্থানে ফেরৎ পাঠাতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নবূখদনিৎ‌সর যে সব সোনা এবং রূপো লুণ্ঠন করে বাবিলে নিয়ে এসেছিলেন সেগুলি সব অবশ্যই ঈশ্বরের মন্দিরে ফেরৎ‌ পাঠাতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বরের বাড়ির যে সব সোনা ও রূপার পাত্র নবূখদনিত্সর যিরূশালেমের মন্দির থেকে নিয়ে বাবিলে রেখেছিলেন, সে সব ফিরিয়ে দেওয়া যাক এবং প্রত্যেক পাত্র যিরূশালেমের মন্দিরে নিজের জায়গায় রাখা হোক, তা ঈশ্বরের গৃহে রাখতে হবে৷