Ezra 6:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্র সেই গৃহের কাজ চলতে দাও; ইহুদীদের নেতা ও ইহুদীদের প্রাচীন নেতৃবর্গরা আল্লাহ্র সেই গৃহ স্বস্থানে নির্মাণ করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের মন্দির নির্মাণ কাজে কোনও রকম ব্যাঘাত সৃষ্টি করবেন না। ইহুদিদের রাজ্যপাল এবং ইহুদিদের প্রাচীনবর্গ পূর্বেকার স্থানে ঈশ্বরের গৃহ নির্মাণকাজ অব্যাহত রাখুন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের সেই গৃহের কার্য্য চলিতে দেও; যিহূদীদের অধ্যক্ষ ও যিহূদীদের প্রাচীনবর্গ ঈশ্বরের সেই গৃহ স্বস্থানে নির্ম্মাণ করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের সেই গৃহের কার্য চলিতে দেও; যিহূদীদের অধ্যক্ষ ও যিহূদীদের প্রাচীনবর্গ ঈশ্বরের সেই গৃহ স্বস্থানে নির্মাণ করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের এই ঘরের কাজে আপনারা বাধা দেবেন না। যিহূদীদের শাসনকর্তা ও তাদের বৃদ্ধ নেতারা ঈশ্বরের সেই ঘরটি আগের জায়গাতেই আবার তৈরী করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র এই ঘরের কাজে আপনারা বাধা দেবেন না। ইহুদীদের শাসনকর্তা ও তাদের বৃদ্ধ নেতারা আল্লাহ্র সেই ঘরটি আগের জায়গাতেই আবার তৈরী করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনাদের জানাই যে আপনারা মন্দিরের কাছে যাবেন না এবং এর নির্মাণকার্যে কোন প্রকার ব্যাঘাত সৃষ্টি করবেন না। যিহুদীয়ার রাজ্যপাল ও ইহুদী নেতৃবৃন্দকে পূর্বেকার ভিত্তির উপরেই মন্দির নির্মাণ করতে দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ঈশ্বরের মন্দির নির্মাণের কাজ বন্ধ করবার চেষ্টা করো না| কর্মীদের বিরক্ত করো না| ইহুদীদের রাজ্যপাল এবং ইহুদীদের নেতারা আদিস্থানের ওপর মন্দির পুনর্নির্মাণ করুক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের সেই বাড়ির কাজ হতে দাও; ইহুদীদের শাসনকর্ত্তা ও ইহুদীদের প্রাচীনেরা ঈশ্বরের সেই বাড়ি তার জায়গায় তৈরী করুক৷