Ezra 6:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আল্লাহ্র সেই গৃহের গাঁথনির জন্য তোমরা ইহুদীদের প্রধান ব্যক্তিবর্গের কিরূপ সাহায্য করবে; আমি সেই বিষয়ে হুকুম দিচ্ছি; তাদের যেন বাধা না হয়, এজন্য বাদশাহ্র ধন, অর্থাৎ নদী-পারস্থ রাজকর থেকে যত্নপূর্বক সেই লোকদেরকে ব্যয় অনুযায়ী অর্থ দেওয়া হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উপরন্তু, আপনারা ঈশ্বরের মন্দির নির্মাণ কাজে ইহুদি প্রাচীনদের কীভাবে সহযোগিতা করবেন আমি এই মর্মে আদেশ দিচ্ছি। এই সমস্ত ব্যক্তিদের সকল ব্যয় রাজকোষে ইউফ্রেটিস নদীর অপর পারস্থ অঞ্চল থেকে যে রাজস্ব সংগৃহীত হয় তাঁর থেকে ব্যয় করবেন, যেন কাজ বন্ধ না হয়ে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঈশ্বরের সেই গৃহের গাঁথনির জন্য তোমরা যিহূদীদের প্রাচীনবর্গের কিরূপ সাহায্য করিবে, আমি তদ্বিষয়ে আজ্ঞা দিতেছি; তাহাদের যেন বাধা না হয়, এই জন্য রাজার ধন, অর্থাৎ নদীর পারের রাজকর হইতে যত্নপূর্ব্বক সেই লোকদিগকে ব্যয়ানুযায়ী অর্থ দত্ত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঈশ্বরের সেই গৃহের গাঁথনির জন্য তোমরা যিহূদীদের প্রাচীনবর্গের কিরূপ সাহায্য করিবে, আমি তদ্বিষয়ে আজ্ঞা দিতেছি; তাহাদের যেন বাধা না হয়, এই জন্য রাজার ধন, অর্থাৎ নদীর পারের রাজকর হইতে যত্নপূর্বক সেই লোকদিগকে ব্যয়ানুযায়ী অর্থ দত্ত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া ঈশ্বরের সেই ঘরটি তৈরী করবার কাজে যিহূদীদের বৃদ্ধ নেতাদের জন্য আপনাদের যা করতে হবে সেই বিষয়ে আমি আদেশ দিচ্ছি। সেই কাজ যাতে বন্ধ হয়ে না যায় সেইজন্য এই সব লোকদের পুরো খরচপত্র দিতে হবে রাজভাণ্ডার থেকে, অর্থাৎ ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের এলাকাগুলোর রাজকর্ থেকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া আল্লাহ্র সেই ঘরটি তৈরী করবার কাজে ইহুদীদের বৃদ্ধ নেতাদের জন্য আপনাদের যা করতে হবে সেই বিষয়ে আমি হুকুম দিচ্ছি। সেই কাজ যাতে বন্ধ হয়ে না যায় সেইজন্য এই সব লোকদের পুরো খরচপত্র দিতে হবে রাজভাণ্ডার থেকে, অর্থাৎ ফোরাত নদীর পশ্চিম পারের এলাকাগুলোর রাজকর্ থেকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার নির্দেশ—মন্দির নির্মাণ কার্যে আপনারা তাঁদের সাহায্য করুন। পশ্চিম ইউফ্রেটিস প্রদেশে যে কর আদায় হয়, সেই অর্থ দিয়েই যেন নির্মাণের সকল ব্যয় বহন করা হয়, যেন নির্মাণকার্য অব্যাহত থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমি এই আদেশ করছি যে তোমরা এসব কাজ ইহুদী নেতাদের জন্য করবে, যারা মন্দির নির্মাণের কাজে লিপ্ত| মন্দির নির্মাণের খরচ আসবে রাজার কোষাগার থেকে এবং ঐ অর্থ আসবে ফরাৎ নদীর পশ্চিম পারের অঞ্চলে সংগৃহীত কর থেকে| এই সব নির্দেশগুলি তাড়াতাড়ি পালন কর যাতে কাজটি বন্ধ না হয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঈশ্বরের সেই বাড়ির গাঁথনির জন্য তোমরা যিহূদী প্রাচীনদের কিভাবে সাহায্য করবে, আমি সেই বিষয়ে আদেশ দিচ্ছি; তাদের যেন বাধা না হয়, তাই রাজার সম্পত্তি, অর্থাৎ নদীর পারের রাজকর থেকে যত্ন করে সেই লোকদেরকে প্রয়োজন অনুযায়ী টাকা দেওয়া হোক৷