Ezra 6:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের প্রয়োজীয় সমস্ত দ্রব্য অর্থাৎ বেহেশতের আল্লাহ্র উদ্দেশে পোড়ানো-কোরবানীর জন্য যুবা ষাঁড়, ভেড়া ও ভেড়ার বাচ্চা এবং গম, লবণ, আঙ্গুর-রস ও তৈল জেরুশালেমের ইমামদের নিরূপণ অনুসারে অবাধে প্রতিদিন তাদেরকে দেওয়া হোক,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্বর্গের ঈশ্বরের উদ্দেশে হোমবলির উৎসর্গের জন্য যা কিছু প্রয়োজন—বলদ, পুংমেষ, মদ্দা মেষশাবক, এবং গম, লবণ, দ্রাক্ষারস, তৈল প্রভৃতি জেরুশালেমের যাজকেরা যা চাইবেন—তা প্রতিদিন যেন সরবরাহ করা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের প্রয়োজনীয় দ্রব্য সকল অর্থাৎ স্বর্গের ঈশ্বরের উদ্দেশে হোমার্থে যুবা বৃষ, মেষ ও মেষশাবক, এবং গোম, লবণ, দ্রাক্ষারস ও তৈল যিরূশালেমস্থ যাজকদের নিরূপণানুসারে অবাধে দিন দিন তাহাদিগকে দত্ত হউক,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের প্রয়োজনীয় দ্রব্য সকল অর্থাৎ স্বর্গের ঈশ্বরের উদ্দেশে হোমার্থে যুবা বৃষ, মেষ ও মেষশাবক এবং গম, লবণ, দ্রাক্ষারস ও তৈল যিরূশালেমস্থ যাজকদের নিরূপণানুসারে অবাধে দিন দিন তাহাদিগকে দত্ত হউক,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্বর্গের ঈশ্বরের উদ্দেশে পোড়ানো-উৎসর্গের জন্য যিরূশালেমের পুরোহিতদের এঁড়ে বাছুর, ভেড়া ও ভেড়ার বাচ্চা এবং গম, নুন, আংগুর-রস ও তেল, অর্থাৎ যা কিছু দরকার তা দিতে হবে। তাদের চাহিদামত প্রতিদিন এই সব অবশ্যই দিতে হবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেহেশতের আল্লাহ্র উদ্দেশে পোড়ানো-কোরবানীর জন্য জেরুজালেমের ইমামদের এঁড়ে বাছুর, ভেড়া ও ভেড়ার বাচ্চা এবং গম, লবণ, আংগুর-রস ও তেল, অর্থাৎ যা কিছু দরকার তা দিতে হবে। তাদের চাহিদামত প্রতিদিন এই সব অবশ্যই দিতে হবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহান ঈশ্বেরর উদ্দেশে হোমের জন্য যুব বৃষ ও মেষশাবক এবং গম, লবণ, দ্রাক্ষারস ও জলপাই তেল ইত্যাদি যা কিছু জেরুশালেমের যাজকদের প্রয়োজন সেগুলি অবশ্যই প্রতিদিন তাদের যোগান দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বর্গের ঈশ্বরের মন্দিরে উৎসর্গ করবার জন্য যা যা লাগবে সবই ওদের দাও| জেরুশালেমের যাজকদের যদি ষাঁড়, মেষ, পাঁঠা, এমন কি গম, নুন, দ্রাক্ষারস অথবা তেল এসবের প্রয়োজন হয় তবে এসবই ওদের প্রত্যেক দিন দিও; এর যেন অন্যথা না হয়| তাহলে তারা হয়ত স্বর্গের ঈশ্বরকে সুগন্ধ সম্বলিত হোম উৎসর্গ করবে এবং ঈশ্বরের কাছে আমার ও আমার পুত্রদের জন্য প্রার্থনা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের প্রয়োজনীয় জিনিস পত্র অর্থাৎ স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে হোমের জন্য যুবক ষাঁড়, ভেড়া ও ভেড়ার বাচ্চা এবং গম, লবণ, আঙ্গুর রস ও তেল যিরূশালেমে যাজকদের প্রয়োজন অনুসারে বিনা বাধায় প্রত্যেক দিন তাদেরকে দেওয়া হোক,