Ezra 7:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা মাবুদের ব্যবস্থা অনুশীলন ও পালন করতে এবং ইসরাইলে বিধি ও অনুশাসন শিক্ষা দিতে উযায়ের তাঁর অন্তঃকরণ সুস্থির করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু ইষ্রা প্রভু সদাপ্রভুর পবিত্র শাস্ত্র অধ্যয়ন এবং তাঁর বিধিকলাপ পালন করতেন, তিনি ইস্রায়েলের লোকেদের কাছে সেই বিধিনির্দেশ ও অনুশাসন সম্পর্কে শিক্ষা দিতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন ও পালন করিতে, এবং ইস্রায়েলে বিধি ও শাসন শিক্ষা দিতে ইষ্রা আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন ও পালন করিতে, এবং ইস্রায়েলে বিধি ও শাসন শিক্ষা দিতে ইষ্রা আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইষ্রা সদাপ্রভুর আইন-কানুন পড়বার, তা পালন করবার এবং তার নিয়ম ও নির্দেশ ইস্রায়েল দেশে শিক্ষা দেবার জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উযায়ের মাবুদের দেওয়া তৌরাত কিতাব তেলাওয়াত করবার, তা পালন করবার এবং তার নিয়ম ও নির্দেশ ইসরাইল দেশে শিক্ষা দেবার জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইষ্রা প্রভু পরমেশ্বরের বিধি-বিধান অধ্যয়ন, অনুশীলন ও পালনে ব্রতী হলেন এবং ইসরায়েলীদের সেই বিধান শিক্ষাদানে মনোনিবেশ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইষ্রা প্রভুর বিধিগুলি সম্পর্কে সম্যক জ্ঞানার্জনের জন্য তাঁর জীবনের সমস্ত সময় ব্যয় করেন| তিনি ইস্রায়েলের লোকদের প্রভুর বিধি ও আদেশগুলি শেখাতে ও সম্পাদন করাতে চেষ্টা করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন ও পালন করতে এবং ইস্রায়েলের বিধি ও শাসন শিক্ষা দিতে ইষ্রা নিজের হৃদয়কে তৈরী করেছিলেন৷