Ezra 7:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ আর্টা-জারেক্সের যে পত্র উযায়ের ইমামকে— সেই অধ্যাপককে, যিনি মাবুদের আদেশ-কালামের ও ইসরাইলের প্রতি তাঁর বিধির অধ্যাপক ছিলেন— তাঁকে দিয়েছিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সম্রাট অর্তক্ষস্ত এই পত্রটি ইষ্রাকে পাঠিয়েছিলেন, যিনি ছিলেন একজন যাজক ও শিক্ষক এবং ইস্রায়েলের প্রভু সদাপ্রভু প্রদত্ত অনুশাসন ও বিধিব্যাবস্থা সংক্রান্ত বিষয়ে একজন জ্ঞানসম্পন্ন ব্যক্তি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অর্তক্ষস্ত রাজা যে পত্র ইষ্রা যাজককে —সেই অধ্যাপককে, যিনি সদাপ্রভুর আদেশবাক্যের ও ইস্রায়েলের প্রতি তাঁহার বিধির অধ্যাপক ছিলেন—তাঁহাকে দিয়াছিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অর্তক্ষস্ত রাজা যে পত্র ইষ্রা যাজককে সেই অধ্যাপককে, যিনি সদাপ্রভুর আদেশবাক্যের ও ইস্রায়েলের প্রতি তাঁহার বিধির অধ্যাপক ছিলেন তাঁহাকে দিয়াছিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি ইস্রায়েলকে দেওয়া সদাপ্রভুর সব আদেশ ও নিয়ম সম্বন্ধে শিক্ষা লাভ করেছিলেন সেই পুরোহিত ও ধর্ম-শিক্ষক ইষ্রার কাছে রাজা অর্তক্ষস্ত এই চিঠি লিখেছিলেন:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি ইসরাইলকে দেওয়া মাবুদের সব হুকুম ও নিয়ম সম্বন্ধে শিক্ষা লাভ করেছিলেন সেই ইমাম ও আলেম উযায়েরের কাছে বাদশাহ্‌ আর্টা-জারেক্সেস এই চিঠি লিখেছিলেন:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অর্তক্ষস্ত নিম্নবর্ণিত নথি ইষ্রাকে দিলেন। ইষ্রা ছিলেন একাধারে যাজক ও অধ্যাপক। প্রভু পরমেশ্বর যে বিধি-বিধান ও অনুশাসন ইসরায়েলকে দিয়েছিলেন সেই বিষয়ে ছিল তাঁর অগাধ ব্যুৎপত্তি। পত্রের অনুলিপি ছিল এই:
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইষ্রা ছিলেন একজন যাজক ও শিক্ষক যাঁর ইস্রায়েলের প্রতি প্রদত্ত ঈশ্বরের আদেশ ও বিধি সম্পর্কে সম্যক জ্ঞান ছিল| রাজা অর্তক্ষস্ত ইষ্রাকে এই চিঠিটি লিখেছিলেন:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অর্তক্ষস্ত রাজা যে চিঠি ইষ্রা যাজককে সেই লিপিকারকে, যিনি সদাপ্রভুর অদেশবাক্যের ও ইস্রায়েলের প্রতি তাঁর বিধির শিক্ষক ছিলেন তাঁকে দিয়েছিলেন, তার অনুলিপি এই,