Ezra 7:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার অনুলিপি এই, “রাজাধিরাজ আর্টা-জারেক্সের কাছ থেকে উযায়ের ইমাম সমীপে, যিনি বেহেশতের আল্লাহ্র শরীয়তের অধ্যাপক, সিদ্ধ, ইত্যাদি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজাধিরাজ অর্তক্ষস্তের তরফে, স্বর্গের ঈশ্বরের একজন যাজক ও শিক্ষক ইষ্রা সমীপে: শুভেচ্ছা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার অনুলিপি এই, “রাজাধিরাজ অর্তক্ষস্ত, ইষ্রা যাজক সমীপে, যিনি স্বর্গের ঈশ্বরের ব্যবস্থার অধ্যাপক, সিদ্ধ, ইত্যাদি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার অনুলিপি এই, “রাজাধিরাজ অর্তক্ষস্ত, ইষ্রা যাজক সমীপে, যিনি স্বর্গের ঈশ্বরের ব্যবস্থার অধ্যাপক, সিদ্ধ, ইত্যাদি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্বর্গের ঈশ্বরের আইন-কানুনের শিক্ষক পুরোহিত ইষ্রার কাছে আমি রাজাদের রাজা অর্তক্ষস্ত লিখছি। আপনার মংগল হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেহেশতের আল্লাহ্র শরীয়তের ওস্তাদ ইমাম উযায়েরের কাছে আমি বাদশাহ্দের বাদশাহ্ আর্টা-জারেক্সেস লিখছি। আপনার শান্তি হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহান ঈশ্বরপ্রদত্ত বিধি-বিধানে পণ্ডিত এবং যাজক ইষ্রার সমীপে রাজাধিরাজ অর্তক্ষস্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা অর্তক্ষস্তের কাছ থেকে: যাজক ইষ্রা, যিনি স্বর্গের প্রভুর বিধির একজন শিক্ষক, তাঁকে রাজা অর্তক্ষস্তের অভিনন্দন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“রাজাদের রাজা অর্তক্ষস্ত, ইষ্রা যাজকের কাছে, যিনি স্বর্গের ঈশ্বরের ব্যবস্থার লিপিকার৷