Ezra 7:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি এই হুকুম করছি, আমার রাজ্যের মধ্যে ইসরাইল জাতির যত লোক, তাদের যত ইমাম ও লেবীয় জেরুশালেমে যেতে ইচ্ছা করে, তারা তোমার সঙ্গে যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এতদ্বারা এই ঘোষণা করছি যে আমার রাজ্যের ইস্রায়েলীদের মধ্যে কোনও যাজক, লেবীয় বা অন্য কেউ যদি আপনার সঙ্গে জেরুশালেমে যেতে বাসনা করেন তবে তারা অবশ্যই যেতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি এই আদেশ করিতেছি, আমার রাজ্যের মধ্যে ইস্রায়েল জাতির যত লোক, তাহাদের যত যাজক ও লেবীয় যিরূশালেমে যাইতে ইচ্ছা করে, তাহারা তোমার সহিত যাউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি এই আদেশ করিতেছি, আমার রাজ্যের মধ্যে ইস্রায়েল জাতির যত লোক, তাহাদের যত যাজক ও লেবীয় যিরূশালেমে যাইতে ইচ্ছা করে, তাহারা তোমার সহিত যাউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এখন এই আদেশ দিচ্ছি যে, আমার রাজ্যের যে সব ইস্রায়েলীয় এবং তাদের পুরোহিতেরা ও লেবীয়েরা আপনার সংগে যিরূশালেমে যেতে চায় তারা যেতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এখন এই হুকুম দিচ্ছি যে, আমার রাজ্যের যে সব ইসরাইলীয় এবং তাদের ইমামেরা ও লেবীয়রা আপনার সংগে জেরুজালেমে যেতে চায় তারা যেতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি এই আদেশ দিচ্ছি, আমার সাম্রাজ্যে যত ইহুদী আছে, তারা এবং তাদের যাজক ও লেবীয়গণ যারা জেরুশালেমে যেতে ইচ্ছুক, তারা তোমার সঙ্গে যেতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এই আদেশ দিচ্ছি: যে কোন ইস্রায়েলীয়, কোন যাজক অথবা যে কোন লেবীয় যারা আমার রাজত্বে বসবাস করে, তারা কেউ যদি ইষ্রার সঙ্গে জেরুশালেমে যেতে চায় তো যেতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এই আদেশ করছি, আমার রাজ্যের মধ্যে ইস্রায়েল জাতির যত লোক, তাদের যত যাজক ও লেবীয় যিরূশালেমে যেতে চায়, তারা তোমার সঙ্গে যাক৷