Ezra 7:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তুমি বাদশাহ্‌ ও তাঁর সপ্ত মন্ত্রী কর্তৃক প্রেরিত হলে, যেন তোমার আল্লাহ্‌র যে শরীয়ত তোমার হাতে আছে, সেই অনুসারে তুমি এহুদার ও জেরুশালেমের তত্ত্বানুসন্ধান কর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সম্রাট ও তাঁর সপ্ত মন্ত্রণাদাতা দ্বারা, যিহূদা ও জেরুশালেমে ঈশ্বরের যে বিধিবিধান আপনার অধিকারে আছে, আপনি সে সকল অনুসন্ধানের জন্য সেখানে প্রেরিত হচ্ছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তুমি রাজা ও তাঁহার সপ্ত মন্ত্রী কর্ত্তৃক প্রেরিত হইলে, যেন তোমার ঈশ্বরের যে ব্যবস্থা তোমার হস্তে আছে, তদনুসারে তুমি যিহূদার ও যিরূশালেমের তত্ত্বানুসন্ধান কর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তুমি রাজা ও তাঁহার সপ্ত মন্ত্রী কর্তৃক প্রেরিত হইলে, যেন তোমার ঈশ্বরের যে ব্যবস্থা তোমার হস্তে আছে, তদনুসারে তুমি যিহূদার ও যিরূশালেমের তত্ত্বানুসন্ধান কর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার হাতে আপনাদের ঈশ্বরের যে আইন-কানুন আছে সেই অনুসারে যিহূদা ও যিরূশালেমের অবস্থা কেমন তার খোঁজ নেবার জন্য রাজা ও তাঁর সাতজন পরামর্শদাতা আপনাকে সেখানে পাঠাচ্ছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার হাতে আপনাদের আল্লাহ্‌র যে শরীয়ত আছে সেই অনুসারে এহুদা ও জেরুজালেমের অবস্থা কেমন তার খোঁজ নেবার জন্য বাদশাহ্‌ ও তাঁর সাতজন পরামর্শদাতা আপনাকে সেখানে পাঠাচ্ছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ঈশ্বরের প্রদত্ত বিধি-ব্যবস্থা যা তোমার উপর ন্যস্ত হয়েছে, সেগুলি কিরূপে জেরুশালেম ও যিহুদীয়া প্রদেশে প্রতিপালিত হয়, তার অনুসন্ধান করতে আমি ও আমার সাতমন্ত্রী তোমাকে পাঠাচ্ছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইষ্রা, তোমাকে আমি ও আমার সাতজন মন্ত্রীর দায়িত্ব দিলাম, তুমি অতি অবশ্য যিহূদা ও জেরুশালেমে গিয়ে স্বয়ং পর্যবেক্ষণ করবে, সেখানে তোমার ব্যক্তিবর্গ ঈশ্বরের বিধিগুলি কতদূর পালন করছে| আর সেই বিধি তো তোমার সঙ্গেই আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমাকে রাজা ও তাঁর সাতজন মন্ত্রী পাঠালেন, যেন তোমার ঈশ্বরের যে ব্যবস্থা তোমার হাতে আছে, সেই অনুসারে তুমি যিহূদার ও যিরূশালেমের বিষয়ে খোঁজ করে দেখ,