Ezra 7:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং জেরুশালেমে যাঁর আবাস, ইসরাইলের সেই আল্লাহ্র উদ্দেশে বাদশাহ্ ও তাঁর মন্ত্রিরা ইচ্ছাপূর্বক যে রূপা ও সোনা দিয়েছেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সঙ্গে ইস্রায়েলের আরাধ্য ঈশ্বরের, জেরুশালেমে যার আবাসগৃহ আছে, তাঁর উদ্দেশে ও তাঁর মন্ত্রণাদাতারা স্বেচ্ছায় যে সমস্ত সোনা ও রুপা দান করছেন সেগুলি আপনার সঙ্গে সেখানে নিয়ে যান,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং যিরূশালেমে যাঁহার আবাস, ইস্রায়েলের সেই ঈশ্বরের উদ্দেশে রাজা ও তাঁহার মন্ত্রিগণ ইচ্ছাপূর্ব্বক যে রৌপ্য ও স্বর্ণ দিয়াছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং যিরূশালেমে যাঁহার আবাস, ইস্রায়েলের সেই ঈশ্বরের উদ্দেশে রাজা ও তাঁহার মন্ত্রিগণ ইচ্ছাপূর্বক যে রৌপ্য ও স্বর্ণ দিয়াছেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের ঈশ্বর, যিনি যিরূশালেমে বাস করেন তাঁকে রাজা ও তাঁর পরামর্শদাতারা যে সব সোনা-রূপা নিজেদের ইচ্ছায় দিচ্ছেন তা আপনি নিয়ে যাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের আল্লাহ্, যিনি জেরুজালেমে বাস করেন তাঁকে বাদশাহ্ ও তাঁর পরামর্শদাতারা যে সব সোনা-রূপা নিজেদের ইচ্ছায় দিচ্ছেন তা আপনি নিয়ে যাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, জেরুশালেমে যাঁর আবাস, তাঁকে উপহার দেবার জন্য আমি ও আমার মন্ত্রীগণ যে স্বর্ণ এবং রৌপ্য দিতে ইচ্ছুক, সেই সবই তোমাকে নিয়ে যেতে হেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা ইস্রায়েলের ঈশ্বরের জন্য তোমার সঙ্গে যে সোনা ও রূপো দিলাম, তুমি তা জেরুশালেমে ঈশ্বরের জন্য নিয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যিরূশালেমে যিনি বাস করেন, ইস্রায়েলের সেই ঈশ্বরের উদ্দেশ্যে রাজা ও তাঁর মন্ত্রীরা স্ব-ইচ্ছায় যে রূপা ও সোনা দিয়েছেন,