Ezra 7:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি ব্যাবিলনের সমস্ত প্রদেশে যত রূপা ও সোনা পেতে পার এবং লোকেরা ও ইমামেরা তাঁদের আল্লাহ্র জেরুশালেমের গৃহের জন্য ইচ্ছাপূর্বক যা নিবেদন করে, সেসব যেন সেই স্থানে নিয়ে যাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়া ব্যাবিলনের সমস্ত প্রদেশ থেকে যত সোনা ও রুপা সংগ্রহ করতে পারেন ও সমস্ত যাজক ও লোকেরা জেরুশালেমে তাদের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে যা কিছু স্বেচ্ছাদান তারা দেবে সেগুলিও সঙ্গে নিয়ে যান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি বাবিলের সমস্ত প্রদেশে যত রৌপ্য ও স্বর্ণ পাইতে পার, এবং লোকেরা ও যাজকেরা আপন ঈশ্বরের যিরূশালেমস্থ গৃহের নিমিত্ত ইচ্ছাপূর্ব্বক যাহা নিবেদন করে, সে সমস্ত যেন সেই স্থানে লইয়া যাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি বাবিলের সমস্ত প্রদেশে যত রৌপ্য ও স্বর্ণ পাইতে পার, এবং লোকেরা ও যাজকেরা আপন ঈশ্বরের যিরূশালেমস্থ গৃহের নিমিত্ত ইচ্ছাপূর্বক যাহা নিবেদন করে, সেই সমস্ত যেন সেই স্থানে লইয়া যাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া যে সব সোনা-রূপা আপনি বাবিল প্রদেশ থেকে পাবেন এবং ইস্রায়েলীয়েরা ও তাদের পুরোহিতেরা যিরূশালেমে তাদের ঈশ্বরের ঘরের জন্য যা নিজের ইচ্ছায় দেবে আপনি তা সবই নিয়ে যাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া যে সব সোনা-রূপা আপনি ব্যাবিলন প্রদেশ থেকে পাবেন এবং বনি-ইসরাইলরা ও তাদের ইমামেরা জেরুজালেমে তাদের আল্লাহ্র ঘরের জন্য যা নিজের ইচ্ছায় দেবে আপনি তা সবই নিয়ে যাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের আরাধ্য ঈশ্বর জেরুশালেমে যাঁর আবাস, তাঁকে উপহার নিবেদনের জন্য তুমি সমগ্র ব্যাবিলন প্রদেশ থেকে যে স্বর্ণ ও রৌপ্য সংগ্রহ করেছ এবং ইসরায়েলী ভক্ত ও যাজকেরা যে স্বেচ্ছাকৃত দান সংগ্র করেছে সে সকলও তেমাকে নিয়ে যেতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এছাড়াও, তোমাকে যদি কেউ জেরুশালেমে ঈশ্বরের মন্দিরের জন্য উপহার দিতে চায় এবং তোমার লোকেদের এবং বাবিলের যে কোন প্রদেশে বসবাসকারী যাজকগণ ও লেবীয়দের সব উপহারও তোমাকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি বাবিলের সমস্ত প্রদেশের যত রূপা ও সোনা পেতে পার এবং লোকেরা যাজকেরা নিজের ঈশ্বরের যিরূশালেমের বাড়ির জন্য যা কিছু দান দিতে ইচ্ছা করে, সেই সব যেন সেখানে নিয়ে যাও৷