Ezra 7:18 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর অবশিষ্ট রূপা ও সোনা দিয়ে তোমার ও তোমার ভাইদের মনে যা ভাল বোধ হয়, তা তোমাদের আল্লাহ্‌র ইচ্ছানুসারে করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবশিষ্ট সোনা রুপা দিয়ে আপনার ঈশ্বরের মনোমতো আপনার ও আপনার স্বজাতি ইহুদিদের যা ভালো মনে হয় তাই করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অবশিষ্ট রৌপ্যে ও স্বর্ণে তোমার ও তোমার ভ্রাতাদের মনে যাহা ভাল বোধ হয়, তাহা আপনাদের ঈশ্বরের ইচ্ছানুসারে করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অবশিষ্ট রৌপ্যে ও স্বর্ণে তোমার ও তোমার ভ্রাতাদের মনে যাহা ভাল বোধ হয়, তাহা আপনাদের ঈশ্বরের ইচ্ছানুসারে করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আপনি ও আপনার যিহূদী ভাইয়েরা বাকী সোনা-রূপা নিয়ে আপনাদের ঈশ্বরের ইচ্ছা অনুসারে যা ভাল মনে করেন তা-ই করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আপনি ও আপনার ইহুদী ভাইয়েরা বাকী সোনা-রূপা নিয়ে আপনাদের আল্লাহ্‌র ইচ্ছা অনুসারে যা ভাল মনে করেন তা-ই করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবশিষ্ট রৌপ্য ও স্বর্ণ তোমার ও তোমার ভ্রাতৃবর্গের যা ভাল বোধ হয় তাই করবে, তবে সবই ঈশ্বরের ইচ্ছানুসারে করো।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অবশিষ্ট রূপো ও সোনা দিয়ে তোমার ও তোমার ভাইয়েদের মনে যা ভালো মনে হয়, সেটা নিজেদের ঈশ্বরের ইচ্ছা অনুসারে করবে৷