Ezra 7:19 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার আল্লাহ্র গৃহের সেবার জন্য যেসব পাত্র তোমাকে দেওয়া হল, তা জেরুশালেমের আল্লাহ্র সম্মুখে উপস্থিত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার ঈশ্বরের গৃহে আরাধনার জন্য যে সমস্ত দ্রব্যাদি আপনার কাছে গচ্ছিত রাখা আছে সেগুলি আপনি জেরুশালেমের ঈশ্বরের কাছে নিবেদন করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার ঈশ্বরের গৃহের সেবার জন্য যে সকল পাত্র তোমাকে দত্ত হইল, তাহা যিরূশালেমের ঈশ্বরের সম্মুখে সমর্পণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার ঈশ্বরের গৃহের সেবার জন্য যে সকল পাত্র তোমাকে দত্ত হইল, তাহা যিরূশালেমের ঈশ্বরের সম্মুখে সমর্পণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনাদের ঈশ্বরের ঘরে উপাসনার জন্য যে সব পাত্র আপনার হাতে দেওয়া হল তা আপনি যিরূশালেমের ঈশ্বরের সামনে উপস্থিত করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনাদের আল্লাহ্র ঘরে এবাদতের জন্য যে সব পাত্র আপনার হাতে দেওয়া হল তা আপনি জেরুজালেমের আল্লাহ্র সামনে উপস্থিত করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তোমার আরাধ্য ঈশ্বরের সেবার জন্য যে সকল তৈজসপত্র তোমার হাতে দেওয়া হল, সেগুলি জেরুশালেম মন্দিরে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে হবে।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমার ঈশ্বরের বাড়ির সেবার জন্য যে সব পাত্র তোমাকে দেওয়া হল, তা যিরূশালেমের ঈশ্বরের সামনে সমর্পণ করবে৷