Ezra 7:20 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তা ছাড়া তোমার আল্লাহ্‌র গৃহের জন্য দরকারী ব্যয়ের জন্য যা প্রয়োজনীয় তা রাজ-ভাণ্ডার থেকে নিয়ে ব্যয় করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার ঈশ্বরের গৃহের জন্য যা কিছু প্রয়োজন হবে তার জন্য রাজকোষ থেকে অর্থ সরবরাহ করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহা ছাড়া তোমার ঈশ্বরের গৃহের নিমিত্ত কর্ত্তব্য ব্যয়ের জন্য যাহা প্রয়োজনীয়, তাহা রাজভাণ্ডার হইতে [লইয়া] ব্যয় করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহা ছাড়া তোমার ঈশ্বরের গৃহের নিমিত্ত কর্তব্য ব্যয়ের জন্য যাহা প্রয়োজনীয় তাহা রাজভাণ্ডার হইতে [লইয়া] ব্যয় করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া আপনাদের ঈশ্বরের ঘরের জন্য আর যা কিছু দরকার তার খরচ আপনি রাজভাণ্ডার থেকে নিয়ে দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া আপনাদের আল্লাহ্‌র ঘরের জন্য আর যা কিছু দরকার তার খরচ আপনি রাজভাণ্ডার থেকে নিয়ে দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের জন্য অন্য যা কিছু তোমার প্রয়োজন, সবই রাজভাণ্ডার থেকে নিতে পার।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেটা ছাড়া তোমার ঈশ্বরের বাড়ির জন্য যা কিছু প্রয়োজন, তা রাজভান্ডার থেকে নিয়ে খরচ করবে৷