Ezra 7:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এক শত তালন্ত পর্যন্ত রূপা, এক শত কোর্‌ পর্যন্ত গম, এক শত বাৎ পর্যন্ত আঙ্গুর-রস ও এক শত বাৎ পর্যন্ত তেল এবং প্রয়োজন অনুযায়ী লবণ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনারা তাঁকে একশো তালন্ত রুপা, একশো কোর গম, একশো বাৎ দ্রাক্ষারস, একশো বাৎ জলপাই-এর তৈল এবং অপরিমিত লবণ দান করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এক শত তালন্ত পর্য্যন্ত রৌপ্য, এক শত কোর্‌ পর্য্যন্ত গোম, এক শত বাৎ পর্য্যন্ত দ্রাক্ষারস, ও এক শত বাৎ পর্য্যন্ত তৈল, এবং অনিরূপণীয় পরিমাণে লবণ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
একশত তালন্ত পর্যন্ত রৌপ্য, একশত কোর পর্যন্ত গম, একশত বাৎ পর্যন্ত দ্রাক্ষারস, ও একশত বাৎ পর্যন্ত তৈল, এবং অনিরূপণীয় পরিমাণে লবণ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা তাঁকে তিন হাজার ন’শো কেজি পর্যন্ত রূপা, আঠারো হাজার কেজি পর্যন্ত গম, দু’হাজার দু’শো লিটার পর্যন্ত আংগুর-রস, দু’হাজার দু’শো লিটার পর্যন্ত তেল এবং যত পরিমাণে লবণ দরকার তা দিতে পারবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা তাঁকে তিন হাজার ন’শো কেজি পর্যন্ত রূপা, আঠারো হাজার কেজি পর্যন্ত গম, দু’হাজার দু’শো লিটার পর্যন্ত আংগুর-রস, দু’হাজার দু’শো লিটার পর্যন্ত তেল এবং যত পরিমাণে লবণ দরকার তা দিতে পারবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চাওয়া মাত্রই তাঁকে একশত তালন্ত রৌপ্য, একশত কোর গম, একশত বাথ দ্রাক্ষারস, একশত বাথ জলপাই তেল এবং প্রয়োজনমত লবণ দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপাতত তাঁকে 3/3-4 টন রূপো, 600 বুশেল গম, 600 গ্যালন দ্রাক্ষারস, 600 গ্যালন জলপাই তেল ও পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া হোক্|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একশো তালন্ত পর্যন্ত রূপা, এ কশো কোর্ পর্যন্ত গম, এক শো বাৎ পর্যন্ত তেল এবং পর্যাপ্ত পরিমাণে লবণ৷