Ezra 7:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বেহেশতের আল্লাহ্‌ যা হুকুম করেন, তা বেহেশতের আল্লাহ্‌র গৃহের জন্য গভীর আগ্রহের সঙ্গে করা হোক, বাদশাহ্‌র এবং তাঁর পুত্রদের রাজ্যের প্রতি কেন ক্রোধ বর্তাবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্বর্গের ঈশ্বর যা আদেশ করেছেন তা স্বর্গের ঈশ্বরের মন্দিরের জন্য যথাযথভাবে করা হোক। সম্রাট ও তাঁর ছেলেদের উপরে কেন ক্রোধ বর্ষিত হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্বর্গের ঈশ্বর যাহা আদেশ করেন, তাহা স্বর্গের ঈশ্বরের গৃহের জন্য যথাযথরূপে করা হউক; রাজার ও তাঁহার পুত্রদের রাজ্যের প্রতি কেন ক্রোধ বর্ত্তিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্বর্গের ঈশ্বর যাহা আদেশ করেন, তাহা স্বর্গের ঈশ্বরের গৃহের জন্য যথাযথরূপে করা হউক; রাজার এবং তাঁহার পুত্রদের রাজ্যের প্রতি কেন ক্রোধ বর্তিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্বর্গের ঈশ্বর যেভাবে নির্দেশ দিয়েছেন সেইমতই স্বর্গের ঈশ্বরের ঘরের জন্য যেন সব কিছু যত্নের সংগে করা হয়। রাজা ও তাঁর ছেলেদের রাজ্যের বিরুদ্ধে যেন তাঁর ক্রোধ প্রকাশিত না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বেহেশতের আল্লাহ্‌ যেভাবে নির্দেশ দিয়েছেন সেইমতই বেহেশতের আল্লাহ্‌র ঘরের জন্য যেন সব কিছু যত্নের সংগে করা হয়। বাদশাহ্‌ ও তাঁর ছেলেদের রাজ্যের বিরুদ্ধে যেন তাঁর রাগ প্রকাশিত না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহান ঈশ্বরের মন্দিরের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু জোগান দিতে যত্নবান হবে, যাতে তিনি আমার এবং আমার পরবর্তী কোন শাসকের উপরে ক্রুদ্ধ না হন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বর্গের ঈশ্বর ইষ্রাকে যা কিছু নিতে আদেশ দিয়েছেন তা যেন তাঁকে যত দ্রুত সম্ভব দেওয়া হয়| আমি আমার সন্তান ও রাজত্বের বিরুদ্ধে স্বর্গের ঈশ্বরকে অসন্তুষ্ট করতে চাই না, সুতরাং প্রভুর মন্দিরের জন্য এই সব নির্দেশগুলি যেন পালন করা হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্বর্গের ঈশ্বর যা আদেশ করেন, তা স্বর্গের ঈশ্বরের বাড়ির জন্য ঠিকঠাক ভাবে করা হোক; রাজার ও তাঁর ছেলেদের এবং রাজ্যের প্রতি কেন রাগ করবেন?