Ezra 7:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই বিজ্ঞাপন তোমাদেরকে দেওয়া যাচ্ছে, ইমামদের, লেবীয়দের গায়কদের, দ্বারপালদের, নথীনীয়দের ও সেই আল্লাহ্‌র গৃহের কাজে নিযুক্ত অন্য লোকদের মধ্যে কারো কাছে কর কি রাজস্ব কি মাশুল গ্রহণ করা বিধিসঙ্গত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সঙ্গে এই কথাও আপনাদের জানাচ্ছি যে যাজক, গায়ক, লেবীয়, দ্বাররক্ষী, মন্দিরের পরিচারক অথবা ঈশ্বরের গৃহের জন্য কাজ করছে এমন কারোর উপর কোনো কর, প্রণামী এবং শুল্ক ধার্য করবেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই বিজ্ঞাপন তোমাদিগকে দেওয়া যাইতেছে, যাজকদের, লেবীয়দের, গায়কদের, দ্বারপালদের, নথীনীয়দের ও সেই ঈশ্বরীয় গৃহের কর্ম্মে নিযুক্ত অন্য লোকদের মধ্যে কাহারও কাছে কর কি রাজস্ব কি মাশুল গ্রহণ করা বিধিসঙ্গত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই বিজ্ঞাপন তোমাদিগকে দেওয়া যাইতেছে, যাজকদের, লেবীয়দের, গায়কদের, দ্বারপালদের, নথীনীয়দের ও সেই ঈশ্বরীয় গৃহের কর্মে নিযুক্ত অন্য লোকদের মধ্যে কাহারও কাছে কর কি রাজস্ব কি মাশুল গ্রহণ করা বিধিসঙ্গত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা আপনাদের আরও বলছি যে, ঈশ্বরের সেই ঘরের কোন পুরোহিত, লেবীয়, গায়ক, রক্ষী, সেবাকারী কিম্বা অন্য কোন কর্মচারীর উপর কোন খাজনা, কর্‌ বা শুল্ক বসাবার ক্ষমতা আপনাদের নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা আপনাদের আরও বলছি যে, আল্লাহ্‌র সেই ঘরের কোন ইমাম, লেবীয়, কাওয়াল, রক্ষী, খেদমতকারী কিংবা অন্য কোন কর্মচারীর উপর কোন খাজনা, কর্‌ বা শুল্ক বসাবার ক্ষমতা আপনাদের নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাজক, লেবীয়, গায়ক, দ্বারপাল, মন্দিরের সেবক বা মন্দিরের সঙ্গে যুক্ত এমন কারও কাছ থেকে কর বা রাজস্ব আদায় করা নিষিদ্ধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমার দেশবাসীগণ, আমি তোমাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে যাজকগণ, লেবীয়গণ, গায়ক, দ্বাররক্ষী, মন্দিরের সেবাদাস ও ঈশ্বরের মন্দিরের অন্য যে কোন কর্মীর কাছ থেকে কর গ্রহণ অবৈধ| রাজাকে সম্মান দেখানোর জন্য প্রভুর দাসদের কোন কর দেওয়ার প্রয়োজন নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমাদেরকে জানানো হচ্ছে যে, যাজকদের, লেবীয়দের, গায়কদের, দারোয়ানদের, নথীনীয়দের ও সেই ঈশ্বরের গৃহের কাজে নিযুক্ত অন্য লোকদের মধ্যে কারও কর কিংবা রাজস্ব কিংবা মাশুল গ্রহণ করা উচিত না৷