Ezra 7:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কেউ তোমার আল্লাহ্র শরীয়ত ও বাদশাহ্র ব্যবস্থা পালন করতে অসম্মত, সযত্নে তার শাসন করা হোক; তার প্রাণদণ্ড, নির্বাসন, সম্মত্তি বাজেয়াপ্ত কিংবা কারাদণ্ড হোক।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা আপনার আরাধ্য ঈশ্বরের বিধিবিধান ও সম্রাটের আইন বিধান মান্য করবে না তাদের মৃত্যুদণ্ড, নির্বাসন, সম্পত্তি বাজেয়াপ্ত অথবা কারাদণ্ড দেওয়া হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কেহ তোমার ঈশ্বরের ব্যবস্থা ও রাজার ব্যবস্থা পালন করিতে অসম্মত, সযত্নে তাহার শাসন করা হউক; তাহার প্রাণদণ্ড, নির্ব্বাসন, সম্পত্তি বাজেয়াপ্ত কিম্বা কারাদণ্ড হউক।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কেহ তোমার ঈশ্বরের ব্যবস্থা ও রাজার ব্যবস্থা পালন করিতে অসম্মত, সযত্নে তাহার শাসন করা হউক; তাহার প্রাণদণ্ড, নির্বাসন, সম্পত্তি বাজেয়াপ্ত কিম্বা কারাদণ্ড হউক।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা আপনার ঈশ্বরের আইন-কানুন অথবা রাজার আইন মানবে না তাদের ঠিকমত শাস্তি দিতে হবে। সেই শাস্তি হতে পারে মৃত্যু কিম্বা দেশ থেকে দূর করে দেওয়া কিম্বা সম্পত্তি বাজেয়াপ্ত করা কিম্বা জেলে বন্দী করা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আপনার আল্লাহ্র শরীয়ত অথবা বাদশাহ্র আইন মানবে না তাদের ঠিকমত শাস্তি দিতে হবে। সেই শাস্তি হতে পারে মৃত্যু কিংবা দেশ থেকে দূর করে দেওয়া কিংবা সম্পত্তি বাজেয়াপ্ত করা কিংবা জেলে বন্দী করা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর যাদের বিধান সম্পর্কে কোন জ্ঞান নেই, তাদের অবশ্যই বিধান শিক্ষা দেবে। যদি কেউ তোমার আরাধ্য ঈশ্বরের বিধান অগ্রাহ্য করে এবং সম্রাটের আইন অমান্য করে, অনতিবিলম্বে তার সমুচিত শাস্তি বিধান করতে হবে। এ শাস্তি হবে নির্বাসন বা সম্পত্তি বাজেয়াপ্ত কিম্বা কারাদণ্ড।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমন কেউ যদি থাকেন, যে ঈশ্বরের বিধি সম্পর্কে অবগত নয় তাহলে ঐ বিচারকবর্গ তাকে ঈশ্বরের বিধি সম্পর্কে শিক্ষা দান করবে| কোন ব্যক্তি যদি বিধিগুলি লঙঘন করে, তাহলে তাকে অপরাধের মাত্রা অনুযায়ী মৃত্যুদণ্ড, নির্বাসন বা কারাবাসের শাস্তি দেওয়া হবে বা জরিমানা করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে কেউ তোমার ঈশ্বরের ব্যবস্থা ও রাজার ব্যবস্থা পালন করতে না চায়, তাকে যত্ন সহকারে শাসন করা হোক, তার প্রাণদণ্ড, নির্বাসন, সম্পত্তি বাজেয়াপ্ত কিংবা কারাদণ্ড হোক৷”