Ezra 7:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদ ধন্য হোন; কেননা তিনিই মাবুদের জেরুশালেমের গৃহ গৌরবান্বিত করতে এই রকম প্রবৃত্তি বাদশাহ্‌র অন্তঃকরণে দিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্য আমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর, প্রভু সদাপ্রভু যিনি সম্রাটের অন্তঃকরণে জেরুশালেমে প্রভু সদাপ্রভুর মন্দিরের মর্যাদা এইভাবে পুনরুদ্ধার করার বাসনা দান করেছেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু ধন্য; কেননা তিনি সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহ শোভান্বিত করিতে এইরূপ প্রবৃত্তি রাজার অন্তঃকরণে দিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু ধন্য; কেননা তিনিই সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহ শোভান্বিত করিতে এইরূপ প্রবৃত্তি রাজার অন্তঃকরণে দিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক। যিরূশালেমে সদাপ্রভুর ঘরের প্রতি এইভাবে সম্মান দেখাবার মনোভাব তিনিই রাজার অন্তরে জাগিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের পূর্বপুরুষদের মাবুদ আল্লাহ্‌র প্রশংসা হোক। জেরুজালেমে মাবুদের ঘরের প্রতি এইভাবে সম্মান দেখাবার মনোভাব তিনিই বাদশাহ্‌র দিলে জাগিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইষ্রা বললেন, আমাদের পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের মহিমা হোক। কারণ জেরুশালেমে অবস্থিত প্রভু পরমেশ্বরের মন্দিরকে ঐশ্বর্যমণ্ডিত করার প্রেরণা তিনিই সম্রাটের হৃদয়ে দান করেছেন এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মহিমাময়, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর! জেরুশালেমে প্রভুর মন্দিরের প্রতি সম্মান জ্ঞাপনের জন্য ঈশ্বর রাজার হৃদয়ে তাঁর অভিলাষ স্থাপন করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু ধন্য, কারণ তিনিই সদাপ্রভুর যিরূশালেমের গৃহের মহি মা করতে এমন ইচ্ছা রাজার হৃদয়ে দিলেন,