Ezra 7:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং বাদশাহ্, তাঁর মন্ত্রী ও বাদশাহ্র সকল পরাক্রমী নেতার সাক্ষাতে আমাকে অটল মহব্বত দেখালেন, আর আমার উপরে আমার আল্লাহ্ মাবুদের হাত থাকায় আমি সবল হলাম এবং আমার সঙ্গে যাবার জন্য ইসরাইলের মধ্য থেকে প্রধান লোকদেরকে একত্র করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং সেই সঙ্গে যিনি সম্রাট ও তাঁর মন্ত্রণাদাতা ও সম্রাটের ক্ষমতাশালী কর্মকর্তাদের সামনে আমাকে এই মহা-অনুগ্রহ দান করেছেন। আমার আরাধ্য ঈশ্বর সদাপ্রভুর হাত আমার উপরে ছিল, তাই আমি সাহস করে আমার সঙ্গে যাওয়ার জন্য ইস্রায়েলীদের মধ্যে থেকে নেতাদের সংগ্রহ করেছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং রাজার, তাঁহার মন্ত্রীদের ও রাজার সকল পরাক্রমী অধ্যক্ষের সাক্ষাতে আমাকে দয়াপ্রাপ্ত করিলেন। আর আমার উপরে আমার ঈশ্বর সদাপ্রভুর হস্ত থাকায় আমি সবল হইলাম, এবং আমার সহিত যাইবার নিমিত্ত ইস্রায়েলের মধ্য হইতে প্রধান লোকদিগকে একত্র করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং রাজার, তাঁহার মন্ত্রীদের ও রাজার সকল পরাক্রমী অধ্যক্ষের সাক্ষাতে আমাকে দয়াপ্রাপ্ত করিলেন। আর আমার উপরে আমার ঈশ্বর সদাপ্রভুর হস্ত থাকায় আমি সবল হইলাম, এবং আমার সহিত যাইবার নিমিত্ত ইস্রায়েলের মধ্য হইতে প্রধান লোকদিগকে একত্র করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা ও তাঁর পরামর্শদাতাদের এবং তাঁর সব ক্ষমতাশালী কর্মচারীদের সামনে তিনিই আমাকে তাঁর অটল ভালবাসা দেখিয়েছেন। আমার উপর আমার ঈশ্বর সদাপ্রভুর হাত ছিল বলেই আমি সাহস পেলাম এবং আমার সংগে যিরূশালেমে ফিরে যাবার জন্য ইস্রায়েলীয়দের মধ্য থেকে নেতাদের একত্র করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ ও তাঁর পরামর্শদাতাদের এবং তাঁর সব ক্ষমতাশালী কর্মচারীদের সামনে তিনিই আমাকে তাঁর অটল মহব্বত দেখিয়েছেন। আমার উপর আমার মাবুদ আল্লাহ্র হাত ছিল বলেই আমি সাহস পেলাম এবং আমার সংগে জেরুজালেমে ফিরে যাবার জন্য বনি-ইসরাইলদের মধ্য থেকে নেতাদের একত্র করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরই আশীর্বাদে সম্রাটের, তাঁর মন্ত্রীদের ও তাঁর ক্ষমতাসীন রাজপুরুষদের অনুগ্রহভাজন হয়েছি। প্রভু পরমেশ্বর আমাকে সাহস দিয়েছেন কারণ ইসরায়েলের নানা গোষ্ঠী প্রধানদের মনে প্রত্যয় জন্মাতে সমর্থ হয়েছি এবং তাদের আমার সঙ্গে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা তাঁর মন্ত্রীবর্গ ও কর্মচারীদের উপস্থিতিতে প্রভু আমার প্রতি তাঁর সত্যিকারের ভালবাসা অভিব্যক্ত করেছিলেন| প্রভু আমার সহায় হয়েছিলেন এবং তাই আমি সাহসী হয়ে আমার সঙ্গে জেরুশালেমে ফিরে যাবার জন্য ইস্রায়েলের সমস্ত নেতাদের একত্রিত করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং রাজার, তাঁর মন্ত্রীদের ও রাজার সকল পরাক্রমী শাসনকর্ত্তাদের সামনে আমাকে দয়া পেতে সাহায্য করলেন৷ আর আমার উপরে আমার ঈশ্বর সদাপ্রভুর হাত থাকায় আমি সবল হলাম এবং আমার সঙ্গে যাবার জন্য ইস্রায়েলের মধ্যে থেকে প্রধান লোকেদেরকে জড়ো করলাম৷