Ezra 7:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উযায়ের মূসার শরীয়তে, ইসরাইলের আল্লাহ্ মাবুদের দেওয়া ব্যবস্থায়, পণ্ডিত অধ্যাপক ছিলেন এবং তাঁর উপরে তাঁর আল্লাহ্ মাবুদের হাত থাকায় বাদশাহ্ তাঁর সমস্ত বাঞ্ছিত বিষয় তাঁকে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই ইষ্রা ব্যাবিলন থেকে সেখানে এলেন। তিনি ছিলেন ইস্রায়েলের আরাধ্য ঈশ্বর, প্রভু সদাপ্রভুর প্রদত্ত মোশির ব্যবস্থাপুস্তকের একজন জ্ঞানসম্পন্ন শিক্ষক। তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু সদাপ্রভুর কৃপা তাঁর উপরে ছিল, সেইজন্য তিনি যা কিছু রাজার কাছে চেয়েছিলেন, রাজা তাঁকে সবকিছুই দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইষ্রা মোশির ব্যবস্থায়, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দত্ত ব্যবস্থায়, ব্যুৎপন্ন অধ্যাপক ছিলেন, এবং তাঁহার উপরে তাঁহার ঈশ্বর সদাপ্রভুর হস্ত থাকায় রাজা তাঁহার সমস্ত বাঞ্ছিত বিষয় তাঁহাকে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইষ্রা মোশির ব্যবস্থায়, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দত্ত ব্যবস্থায়, ব্যুৎপন্ন অধ্যাপক ছিলেন, এবং তাঁহার উপরে তাঁহার ঈশ্বর সদাপ্রভুর হস্ত থাকায় রাজা তাঁহার সমস্ত বাঞ্ছিত বিষয় তাঁহাকে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইষ্রা ছিলেন একজন ধর্ম-শিক্ষক। ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া মোশির আইন-কানুন সম্বন্ধে তাঁর ভাল জ্ঞান ছিল। তাঁর ঈশ্বর সদাপ্রভুর হাত তাঁর উপর ছিল বলে তিনি যা চাইতেন রাজা তাঁকে তা-ই দিতেন। রাজা অর্তক্ষস্তের রাজত্বের সপ্তম বছরে যখন ইষ্রা যিরূশালেমে এসেছিলেন তখন তাঁর সংগে কিছু ইস্রায়েলীয়ও এসেছিল। তাদের মধ্যে ছিল পুরোহিত, লেবীয়, গায়ক এবং উপাসনা-ঘরের রক্ষী ও সেবাকারীরা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উযায়ের ছিলেন একজন আলেম। ইসরাইলের মাবুদ আল্লাহ্র দেওয়া মূসার শরীয়ত সম্বন্ধে তাঁর ভাল জ্ঞান ছিল। তাঁর মাবুদ আল্লাহ্র হাত তাঁর উপর ছিল বলে তিনি যা চাইতেন বাদশাহ্ তাঁকে তা-ই দিতেন। বাদশাহ্ আর্টা-জারেক্সেসের রাজত্বের সপ্তম বছরে যখন উযায়ের জেরুজালেমে এসেছিলেন তখন তাঁর সংগে কিছু ইসরাইলীয়ও এসেছিল। তাদের মধ্যে ছিল ইমাম, লেবীয়, কাওয়াল এবং বায়তুল-মোকাদ্দসের রক্ষী ও খেদমতকারীরা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর মোশিকে যে বিধি-বিধান দিয়েছিলেন, সে বিষয়ে ইষ্রা অত্যন্ত পারদর্শী ছিলেন। ইষ্রা তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আশীর্বাদধন্য হওয়ায় সম্রাট তাঁকে তাঁর প্রার্থিত সব কিছুই দিয়েছিলেন। সম্রাট অর্তক্ষস্তের রাজত্বের সপ্তম বছরে ইষ্রা এক দল ইসরায়েলীকে নিয়ে ব্যাবিলন থেকে জেরুশালেমের উদ্দেশ্যে যাত্রা করেন। দলে ছিলেন যাজক, লেবীয়, গায়ক, দ্বাররক্ষী এবং মন্দিরের সেবক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিক্ষক ইষ্রা, বাবিল থেকে জেরুশালেমে এসেছিলেন| মোশির ঈশ্বরদত্ত অনুশাসন সম্পর্কে তাঁর সুগভীর ব্যুৎপত্তি ছিল| রাজা অর্তক্ষস্ত ইষ্রাকে তাঁর অনুরোধ অনুসারে সমস্ত প্রয়োজনীয় জিনিষ দিয়েছিলেন কারণ প্রভু ইষ্রার সঙ্গে ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইষ্রা বাবিল থেকে চলে গেলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া ব্যবস্থায় অভিজ্ঞ, লেখক ছিলেন এবং তাঁর উপরে তাঁর ঈশ্বর সদাপ্রভুর হাত থাকায় রাজা তাঁর সব অনুরোধ পূরণ করলেন৷