Ezra 7:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বাদশাহ্র ঐ সপ্তম বছরের পঞ্চম মাসে উযায়ের জেরুশালেমে উপস্থিত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সম্রাটের সপ্তম বছরের পঞ্চম মাসে ইষ্রা জেরুশালেমে এসে উপস্থিত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর রাজার ঐ সপ্তম বৎসরের পঞ্চম মাসে ইষ্রা যিরূশালেমে উপস্থিত হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর রাজার ঐ সপ্তম বৎসরের পঞ্চম মাসে ইষ্রা যিরূশালেমে উপস্থিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের মংগলের হাত ইষ্রার উপরে ছিল বলে তিনি প্রথম মাসের প্রথম দিনে বাবিল থেকে যাত্রা করে পঞ্চম মাসের প্রথম দিনে যিরূশালেমে এসে পৌঁছেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র মেহেরবানীর হাত উযায়েরের উপরে ছিল বলে তিনি প্রথম মাসের প্রথম দিনে ব্যাবিলন থেকে যাত্রা করে পঞ্চম মাসের প্রথম দিনে জেরুজালেমে এসে পৌঁছেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা বছরের প্রথম মাসের প্রথম দিনে ব্যাবিলন থেকে যাত্রা করেন এবং ঈশ্বরের অনুগ্রহে পঞ্চম মাসের প্রথম দিনে জেরুশালেমে এসে পৌঁছান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইষ্রা অর্তক্ষস্তের রাজত্বকালের সপ্তম বর্ষের পঞ্চম মাসে এসেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর রাজার রাজত্বের ঐ সপ্তম বছরের পঞ্চম মাসে ইষ্রা যিরূশালেমে এলেন৷